এক্সপ্লোর

KL Rahul: চোট সারিয়ে ফিরেই নজির, ওয়ান ডে ফর্ম্যাটে ২ হাজার রান পূর্ণ করলেন রাহুল

Asia Cup, IND vs PAK: আইপিএলে খেলার সময় চোট পেয়েছিলেন। এরপর ছিটকে যান ২২ গজ থেকে। ফিরে এসে প্রায় ৪ মাস পরে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে নামলেন রাহুল।

কলম্বো: চােট সারিয়ে দলে ফিরেছেন। এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছেন। আর মাঠে নেমেই নজির গড়লেন কে এল রাহুল (K L Rahul)। ওয়ান ডে ফর্ম্যাটে ২ হাজার রান পূরণ করলেন কে এল রাহুল। যুগ্মভাবে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্য়াটে এই নজির গড়়লেন কর্ণাটকী এই উইকেট কিপার ব্য়াটার। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে এই মাইলস্টোন স্পর্শ করেন রাহুল। আইপিএলে খেলার সময় চোট পেয়েছিলেন। এরপর ছিটকে যান ২২ গজ থেকে। ফিরে এসে প্রায় ৪ মাস পরে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে নামলেন রাহুল। এদিন শ্রেয়স আইয়ারের বদলে একাদশে জায়গা পেয়েছেন তিনি। 

এখনও পর্যন্ত আজকের ম্যাচ মিলে মোট ৫৫টি ওয়ান ডে ম্যাচে খেলেছেন রাহুল। ৫৩ ইনিংসে ব্যাট করতে নেমে ২ হাজার ওয়ান ডে রান পূর্ণ করলেন রাহুল। বিরাট কোহলির সঙ্গে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই মাইলস্টোন ছুঁলেন কর্ণাটকী। তালিকায় প্রথম স্থানে রয়েছেন শিখর ধবন। তিনি ৪৮ ইনিংসে ২ হাজার রান করেছিলেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও নভজ্যোৎ সিংহ সিঁধু। ২ জনেই ৫২ ইনিংস খেলে এই মাইলস্টোন ছুঁয়েছিলেন। 

এদিকে, এদিনের ম্য়াচে ভারতীয় একাদশে দুই বদল ঘটানো হয়েছে। দীর্ঘদিনের চোট সারিয়ে অবশেষে এই ম্যাচের মাধ্যমেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন কেএল রাহুল (KL Rahul)। তবে রাহুল ফিট হতে না হতেই চোটের কবলে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ব্যাক স্প্যাজ়মের জন্য তাঁকে একাদশ থেকে বাদ দিতে বাধ্য হয়েছে টিম ইন্ডিয়া (Team India)।

দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন শ্রেয়স আইয়ার। চোটের কারণে আইপিএলেও খেলতে পারেননি তিনি। করাতে হয়েছিল অস্ত্রোপ্রচার। এই টুর্নামেন্টেই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটান শ্রেয়স। তবে এক ম্যাচে ব্যাটিং করার পরেই ফের চোটে কাবু তিনি।

রাহুলের পাশাপাশি এই ম্যাচে দলে ফিরলেন যশপ্রীত বুমরাও। নেপাল ম্যাচে তিনি খেলেননি। সন্তানের জন্মের জন্য মুম্বইয়ে ফিরেছিলেন তিনি। তবে এই ম্যাচের আগেই ভারতীয় শিবিরে যোগ দেন তিনি। তিনি দলে ফেরায় একাদশ থেকে বাদ পড়লেন মহম্মদ শামি। এবার রাহুল ফেরায় গত ম্যাচে পাঁচে ব্যাট করা ঈশান কিষাণ কত নম্বরে ব্যাট করতে নামেন সেটাই দেখার বিষয়। এই ম্যাচ ঘিরে কিন্তু দর্শকদের উন্মাদিনেও তুঙ্গে।

সেরা শিরোনাম

IND vs PAK: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই হুঙ্কার ভারতীয় মহাতারকা দীপ্তি শর্মার
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই হুঙ্কার ভারতীয় মহাতারকা দীপ্তি শর্মার
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Kohli On Janmashtami: 'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
CAB AGM: বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?

ভিডিও

Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল
Nepal Flood News : নেপালে অলৌকিক উদ্ধার,৯দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার জলবিদ্যুৎ প্রকল্পের ২কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget