এক্সপ্লোর

এশিয়া কাপ: এই দুই সমস্যার সমাধান বিশ্বকাপের আগে খুঁজতে হবে টিম ইন্ডিয়াকে

দুবাই: আগামী বছর ইংল্যান্ডে বিশ্বকাপের আসর বসতে চলেছে। বাকি আর মাত্র ৮ মাস। ভারতীয় দল কিন্তু এখনও মিডল অর্ডারের সমস্যার সমাধান খুঁজে বের করতে পারেনি। ২০১৫-র বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়া বহু পরীক্ষানিরীক্ষা করেছে, কিন্তু সাফল্য অধরাই রয়ে গিয়েছে। আগামীকাল মঙ্গলবার হংকংয়ের বিরুদ্ধে এবারের এশিয়া কাপে অভিযান শুরু করছে। টুর্নামেন্টের শুরু থেকেই টিম ইন্ডিয়াকে চার ও ছয় নম্বরে ব্যাট করার মতো উপযুক্ত ব্যাটসম্যানের সন্ধান পেতে হবে। মঙ্গলবার হংকং এবং পরের দিন বুধবার ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। আসলে চার ও ছয় নম্বরে নির্ভরযোগ্য ব্যাটসম্যানের সন্ধানের ক্ষেত্রে গত এক বছরে কয়েকজন খেলোয়াড়ের চোট-আঘাত সমস্যাকে আরও বাড়িয়েছে। কয়েকজন খেলোয়াড় চোট পেয়েছেন। কিন্তু তাঁদের বদলে যাঁরা সুযোগ পেয়েছেন, তাঁরা তা কাজে লাগাতে পারেননি। মিডল অর্ডারে কোনও নির্ভরযোগ্য ব্যাটসম্যান না থাকার সমস্যা সদ্যসমাপ্ত ইংল্যান্ড সফরে ভারতকে ভুগিয়েছে। মিডল অর্ডারে ভরসা দেওয়ার মতো ব্যাটসম্যান না থাকাতেই ভারতকে একদিনের সিরিজ হারতে হয়েছে বলে মনে করা হচ্ছে। পাঁচ নম্বরে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ওপর মাত্রাতিরিক্ত চাপ এসে যাচ্ছে, যা তাঁর ব্যাটিংয়েও প্রভাব ফেলছে। এশিয়া কাপ শুরুর আগে দলের অস্থায়ী অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট করে দিয়েছেন যে, মিডল অর্ডারে পাকা জায়গা করে নেওয়ার লড়াই মূলত মণীষ পান্ডে, কেদার যাদব ও অম্বাতি রায়ডুর মধ্যে। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি দলে না থাকায় তিন নম্বর ব্যাটসম্যানের জায়গাও এশিয়া কাপে ফাঁকা। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের আগে রোহিত বলেছেন, কয়েকটি জায়গা ফাঁকা রয়েছে। যেমন, তিন, চার ও ছয় নম্বর। ওই জায়গাগুলির ওপর কেদার, মণীষ ও রায়ডুর নজর থাকবে। এই টুর্নামেন্টে আমরা যত বেশি সম্ভব খেলোয়াড়কে সুযোগ দিতে চাই। এই টুর্নামেন্টেই আমাদের চার ও ছয় নম্বর ব্যাটসম্যানকে বেছে নিতে হবে। রোহিতের কথায় ইঙ্গিত মিলেছে যে, ধোনি পাঁচ নম্বরেই ব্যাটিং করবেন। রায়ডু ইয়ো ইয়ো টেস্ট পাশ করে দলে ফিরেছেন। অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে দলে এসেছেন কেদার। রোহিত বলেছেন, ওরা দলের গুরুত্বপূর্ণ সদস্য।রায়ডু প্রথমে ইংল্যান্ডগামী দলে ছিল। কেদারও চোট পাওয়ার আগে দলের গুরুত্বপূর্ণ অংশ ছিল। দুর্ভাগ্যবশত ওরা বিগত কিছুদিন ধরে খেলতে পারেনি। তবে ওরা যে দলে ফিরে এসেছে, এটা খুবই খুশির বিষয়। আশা করছি, ওরা ভারতের ম্যাচ উইনারের ভূমিকা নেবে। দুবাই প্রচণ্ড গরম। এই অবস্থায় জোরে বোলারদের রোটেট করা হবে কিনা, তা খোলসা করেননি রোহিত। তিনি বলেছেন, যে ভালো খেলবে, তাকে বেশি সুযোগ দেওয়া হবে। রোহিত বলেছেন, আমি বিষয়টি নিয়ে ভেবে দেখিনি। আমরা দেখতে চাই যে, ভিন্ন পরিস্থিতিতে প্রত্যেক খেলোয়াড় কেমন খেলছে। আমরা যত বেশি সম্ভব খেলোয়াড়কে সুযোগ দিতে চাই। কিন্তু ধারাবাহিকভাবে যারা ভালো খেলবে, তাদের বেশি সুযোগ দেওয়া হবে। অধিনায়ক হিসেবে রোহিতের এটাই সবচেয়ে বড় টুর্নামেন্ট। বিষয়টি তিনি খুবই উত্সাহিত। সেই সঙ্গে কিছুটা নার্ভাস লাগছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget