এক্সপ্লোর

ATK Mohun Bagan: কাল সামনে চেন্নাই, এটিকে মােহনবাগানের রক্ষণ চিন্তা বাড়াচ্ছে হাবাসের

ATK Mohun Bagan: মুম্বই সিটির (mumbai city) বিরুদ্ধে ও জামশেদপুর এফসির বিরুদ্ধে বড় ব্যবধানে হার। রক্ষণে এত দুর্বলতা কেন দেখা যাচ্ছে? সেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে এটিকে মোহন বাগান কোচকে।

গোয়া: আইএসএলে পরপর ২ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। ডার্বিতে জয়ের পর থেকে আর জয়ের মুখ দেখতে পারেনি এটিকে মোহনবাগান (atk mohunbagan) শিবির। মুম্বই সিটির (mumbai city) বিরুদ্ধে ৫-১ এ বিশাল ব্যবধানে ও এরপর জামশেদপুরের বিরুদ্ধে ২-১ ব্যবধানে হার। রক্ষণে এত দুর্বলতা কেন দেখা যাচ্ছে? সেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে কোচ অ্যান্টানিও লোপেজ হাবাসকে। কাল চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে নামছেন রয় কৃষ্ণরা। তার আগের দিন হাবাসের মুখে রক্ষণ ও আক্রমণভাগের দুর্বলতার প্রসঙ্গ। কী বললেন এটিকে মোহনবাগান কোচ? দেখে নেওয়া যাক এক নজরে। 

গত দুই ম্যাচে আপনার রক্ষণের পারফরম্যান্সে কি আপনি উদ্বিগ্ন?

শুধু রক্ষণের পারফরম্যান্স নিয়ে আমি ভাবি না, পুরো দল নিয়েই ভাবতে হয়। আমাদের রক্ষণ ও আক্রমণের মধ্যে ওঠা-নামা ঠিকমতো হচ্ছে না। পুরো ম্যাচে আমাদের নিখুঁত ভাবে খেলতে হবে। ৪৫ মিনিট বা ১০ থেকে ৩০ মিনিট ভাল খেললে চলবে না। পুরো ৯০ মিনিটই ভাল খেলতে হবে।

সন্দেশ ঝিঙ্গন চলে যাওয়ার পরে কোনও নতুন ডিফেন্ডারকে আনা হয়নি। এ বার তিরিরও চোট। সে জন্যই কি রক্ষণ দুর্বল হয়ে পড়েছে?

ফুটবলে এ ভাবে তুলনা করাটা ঠিক নয়। বিশেষ করে যে এখানে নেই, তার সঙ্গে। এখানে যে খেলোয়াড়রা আছে, তাদের নিয়েই আমি বেশি ভাবনা-চিন্তা করি।

রয় কৃষ্ণা, হুগো বুমৌস ও জনি কাউকোর মতো অ্যাটাকার থাকতেও গোল পেতে সমস্যা হচ্ছে আপনার দলের। এটা মনস্তাত্বিক, না টেকনিক্যাল সমস্যা?

দলের ভারসাম্যই আমার কাছে আসল কথা। প্রথম দুই ম্যাচে আমরা সেরা দল ছিলাম। কারণ, সেই দুই ম্যাচে সাত গোল করেছিলাম আমরা। কিন্তু এখন আমরা গোল করতে পারছি না। ম্যাচে এবং আমাদের খেলায় ভারসাম্যই হচ্ছে আসল কথা। এটা হারিয়ে গেলে একটা সেরা দল দশ দিনের মধ্যে সবচেয়ে খারাপ দলে পরিণত হতে পারে। আমাদের সেই ভারসাম্যই ফিরিয়ে আনতে হবে।

এসসি ইস্টবেঙ্গল যেখানে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে, সেখানে আপনারা কি ওদের হারাতে পারবেন?

দুটো ম্যাচ কখনও একই রকম হতে পারে না। এসসি ইস্টবেঙ্গল এক দল আর আমরা অন্য দল। চেন্নাইনের বিরুদ্ধে আমরা যখন মাঠে নামব, তখন সেটা সম্পুর্ণ আলাদা একটা ম্যাচ।

পরপর দুটি ম্যাচে হারের পর কি আপনার মনে হয় রক্ষণ বিভাগকে আরও শক্তিশালী করে তোলা উচিত?

আমাদের দলে সঠিক ভারসাম্য আনতে হবে। আমরা ৪৫ মিনিট ঠিকমতো খেলছি, অথচ পরের ৪৫ মিনিট ঠিক খেলতে পারছি না। আমাদের সব রকম পরিস্থিতি বুঝতে হবে, (গোল খেলে) গোল শোধ করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget