এক্সপ্লোর

ATK Mohun Bagan Update: গতবারের চ্য়াম্পিয়ন দলের ফুটবলারকে সই করাল এটিকে মোহনবাগান

এটিকে মোহনবাগানে সই করলেন মুম্বইয়ের অন্যতম সেরা খেলোয়াড় হুগো বুমোস। আগামী পাঁচ বছরের জন্য তিনি সবুজ-মেরুন শিবিরের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন।

কলকাতা: ফের দলবদলের বাজারে বড়সড় চমক দিল এটিকে মোহনবাগান। গত সপ্তাহে আশুতোষ মেহতাকে সই করিয়েছিল সবুজ-মেরুন শিবির। আর এবার তারা দলে নিল গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির তারকা ফুটবলারকে। এটিকে মোহনবাগানে সই করলেন মুম্বইয়ের অন্যতম সেরা খেলোয়াড় হুগো বুমোস। আগামী পাঁচ বছরের জন্য তিনি সবুজ-মেরুন শিবিরের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন।

এক মরসুম আগে, ২০১৯-২০ সালে আইএসএলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন হুগো। গত আইএসএলেও দুরন্ত পারফর্ম করেছিলেন তিনি। লোবেরার দলের অন্যতম চালিকাশক্তি ছিলেন তিনি। এবার তাঁকে সই করাতে তাই প্রথম থেকেই ঝাঁপিয়েছিলেন সবুজ-মেরুন কর্তারা। শেষ পর্যন্ত সেই কাজে সফল হলেন তাঁরা।

আগামী পাঁচ বছরের জন্য এটিকে-মোহনবাগানের হয়ে খেলতে দেখা যাবে ২৬ বছর বয়সি অ্যাটাকিং মিডফিল্ডার হুগোকে। ইতিমধ্যে দুই ক্লাবের তরফ থেকেই সোশ্যাল মিডিয়ায় হুগোর ট্রান্সফারের কথা জানিয়ে দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে।

এটিকে মোহনবাগানের সঙ্গে চুক্তির পর হুগো বলেছেন, “ভারতীয় ফুটবলের মক্কা বলতে কলকাতাকেই বুঝি। সেই শহরের ঐতিহ্যশালী ও সফল ক্লাব এটিকে মোহনবাগানে সই করতে পেরে দারুণ লাগছে। শুনেছি যুবভারতীর মাঠে সবুজ-মেরুন শিবিরের লক্ষ লক্ষ সমর্থকের সামনে খেলার আনন্দই আলাদা। তাঁদের জেতাতে এবার মাঠে নামব, এটা ভেবেই রোমাঞ্চিত হচ্ছি।"

হুগো আরও বলেছেন, "কলকাতায় টিমের ম্যাচ জেতার পর সবুজ-মেরুন সমর্থকদের আবেগ এবং উচ্ছ্বাস দেখার জন্য মুখিয়ে রয়েছি। আমার লক্ষ্য এএফসি কাপ এবং ইন্ডিয়ান সুপার লিগ জেতা। গোল করা এবং গোল করতে সাহায্য করা দুটোই সমান কৃতিত্বের। দুটো করেই আমি আনন্দ পাই। আর আমার প্রকৃত লক্ষ্য় হল দলকে জেতানো। গোল না হলে সেটা সম্ভব নয়।”

হুগো সবুজ-মেরুন জার্সিতে সই করায় খুশি কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসও। তিনি বলেছেন, “হুগো খুব ক্ষিপ্র গতির এবং টেকনিক্যালি সফল ফুটবলার। ওর ব্যক্তিগত স্কিলও খুব ভাল। হুগো আক্রমণ তৈরি যেমন করতে পারে, পালটা আক্রমণ তৈরি করাতেও সমান দক্ষ। সেজন্যই সে এত সফল। হুগো আসায় দলের শক্তি অনেকটাই বেড়ে গেল।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !
Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget