এক্সপ্লোর

India vs Australia T20: ডিভিলিয়ার্সের মতো স্কুপ করে ছক্কা! ওকে টেক্সট করে জিজ্ঞেস করব কেমন লাগল, বললেন বিরাট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিও জিতে নিল ভারত। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজ এক ম্য়াচ বাকি থাকতেই দিতে নিল ভারত। যা বিরাট কোহলিদের ওয়ান ডে সিরিজ হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেবে। সেই সঙ্গে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে গোটা শিবিরকে দেবে বাড়তি আত্মবিশ্বাস।

সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিও জিতে নিল ভারত। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজ এক ম্য়াচ বাকি থাকতেই দিতে নিল ভারত। যা বিরাট কোহলিদের ওয়ান ডে সিরিজ হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেবে। সেই সঙ্গে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে গোটা শিবিরকে দেবে বাড়তি আত্মবিশ্বাস। রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার ১৯৪/৫ স্কোর দু বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে ছাপিয়ে যায় ভারত। ২২ বলে অপরাজিত ৪২ রান করে ম্যাচের সেরা হয়েছেন হার্দিক পাণ্ড্য। ২৪ বলে ৪০ রান করে ব্যাট হাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন কোহলিও। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা। তবে শোরগোল পড়ে গিয়েছে অ্যান্ড্রু টাইকে মারা বিরাটের একটা ছক্কা নিয়ে। টাই-এর বল হাঁটু গেড়ে বসে স্কুপ করে ডিপ ফাইন লেগের ওপর দিয়ে উড়িয়ে দেন কোহলি! ভারত অধিনায়ককে আগে কখনও এরকম স্কুপ মারতে দেখা যায়নি। বিশ্বক্রিকেটে এই শটকে জনপ্রিয় করে তোলেন এ বি ডিভিলিয়ার্স। এত নিখুঁতভাবে এই শট খেলেন এ বি যে, তাঁকে ৩৬০ ডিগ্রি ক্রিকেটার বলা হয়। অতর্কিতে শরীরকে প্রায় ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে এই শটটি খেলেন বলে। রবিবার কোহলিও সেই ঢঙেই ছক্কা মারলেন।
এ বি আর কোহলি, দুজনই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরে খেলেন। মাঠে, মাঠের বাইরে দুজনে ভাল বন্ধুও। রবিবার ম্যাচের পর কোহলিকে তাঁর স্কুপ শট নিয়ে প্রশ্ন করা হয়। ভারত অধিনায়ক হাসতে হাসতে বলেন, "দারুণ মজার মুহূর্ত ছিল ওটা। আমি শটটা খেলে নিজেও চমকে গিয়েছিলাম। আজ রাতে এ বি-কে একটা টেক্সট করে জিজ্ঞেস করব ওর কেমন লাগল।" এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট । ০-১ পিছিয়ে থেকে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে শুরুটা দুর্দান্তভাবে করে অস্ট্রেলিয়া। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান করে অস্ট্রেলিয়া। এই ম্যাচের অধিনায়ক ম্যাথু ওয়েড ওপেন করতে নেমে ৩২ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও একটি ছক্কা। তিনি রান আউট হন। অপর ওপেনার ডার্সি শর্ট (৯) অবশ্য বড় রান পাননি। তিন নম্বরে নামা স্টিভ স্মিথ করেন ৪৬ রান। গ্লেন ম্যাক্সওয়েল ২২ ও মোয়েস অনরিকস ২৬ রান করেন। ১৬ রান করে অপরাজিত থাকেন মার্কাস স্টোইনিস। ড্যানিয়েল স্যামস ৮ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে ২০ রান দিয়ে ২ উইকেট নেন টি নটরাজন। তিনি এই সফরের আবিষ্কার। শার্দুল ঠাকুর ও যুজবেন্দ্র চাহাল একটি করে উইকেট নেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget