এক্সপ্লোর

'ক্লাসলেশ', 'ইগোম্যানিয়াক'! কোহলিকে ক্ষতবিক্ষত করল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম

মেলবোর্ন: বিরাট কোহলিকে রেহাই দিচ্ছে না অস্ট্রেলিয়া মিডিয়াও। সদ্যসমাপ্ত চার টেস্ট ম্যাচের সিরিজ জিতে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের প্রতি আর বন্ধুত্বপূর্ণ মানসিকতা দেখাবেন না বলে জানিয়ে দেওয়ায় তাঁকে 'ক্লাসলেশ' (জাতহীন), 'ইগোম্যানিয়াক' বলে আক্রমণ করল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। গতকালের ধর্মশালা ম্যাচ শেষে অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে একসঙ্গে বিয়ার পানের আমন্ত্রণ জানানো হয় এবং ২-১ ফলে বর্ডার-গাওস্কর ট্রফি পুনর্দখল করা ভারতীয় দল নাকি তা পত্রপাঠ প্রত্যাখ্যান করে, এমন দাবি করেও কোহলিকে বিঁধেছে স্মিথের দেশের মিডিয়া। সদ্যসমাপ্ত সিরিজে মাঠের বৈরিতার রেশ অস্ট্রেলিয় সাংবাদিকদের কলমেও। সিডনির 'ডেইলি টেলিগ্রাফ' কোহলিকে 'ইগোম্যানিয়াক' কটাক্ষের পাশাপাশি লিখেছে, বিরাট কোহলির সিরিজ জিতে নেওয়ার পর হাত মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি একেবারে শিশুসুলভ আচরণ করলেন! 'বিয়ারগেট: কোহলিস লেটেস্ট ক্লাসলেশ অ্যাক্ট' হেডলাইন করেছে আরেকটি সংবাদপত্র। 'দি অস্ট্রেলিয়ান' সংবাদপত্রের পিটার লেলর আবার লিখেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্বেষ, সংশয়, সন্দেহের মনোভাব থেকে থাকলে তা স্পষ্ট গিয়েছে সিরিজ শেষ হতেই যখন আয়োজক দেশ দুটি দলের একসঙ্গে বিয়ার পানের প্রস্তাব ফিরিয়ে দেয়। কেউ আবার কোহলির সঙ্গে প্রতিদ্বন্দ্বী অধিনায়ক স্টিভ স্মিথের আচরণের তুলনা করেছেন। স্মিথ আগ্রাসনে ভরা পরিমন্ডলের মধ্যে 'ভিতরের রাগ উপচে বাইরে বেরিয়ে পড়েছে' বলে স্বীকার করে ক্ষমা চেয়েছেন, এটা দেখিয়ে 'হেরাল্ড সান'-এর সাংবাদিক রাসেল গোল্ড লিখেছেন, বিরাট কোহলি শুধু সরি বললেই হয়ে যেত। স্টিভ স্মিথ কিন্তু বলেছে।

সেরা শিরোনাম

CAB AGM: বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
India vs Japan: ক্রিকেট মাঠে ভারত বনাম জাপান! ঐতিহাসিক ম্যাচের ঘোষণা, কবে-কোথায় হবে খেলা?
ক্রিকেট মাঠে ভারত বনাম জাপান! ঐতিহাসিক ম্যাচের ঘোষণা, কবে-কোথায় হবে খেলা?
Hardik Pandya: একগুচ্ছ জওয়ানদের মাঝে হাসিমুখে পোজ়, ভাইরাল হার্দিক পাণ্ড্যর নতুন ছবি
একগুচ্ছ জওয়ানদের মাঝে হাসিমুখে পোজ়, ভাইরাল হার্দিক পাণ্ড্যর নতুন ছবি

ভিডিও

Kunal Ghosh: কেস রি-ওপেন করার দাবি জানিয়েছি, সোশাল মিডিয়ায় পোস্ট করে দাবি কুণাল ঘোষের | ABP Ananda
Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
RG Kar Case: RG করকাণ্ডে ধৃত সোমনাথ দে-কে ঘিরে ব্যারাকপুর কোর্টের বাইরে উত্তেজনা !
Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget