এক্সপ্লোর

Australia Ashes Squad: দেশকে বিশ্বকাপ জিতিয়েও অ্যাশেজে ব্রাত্য মিচেল মার্শ, অজি দলে খোয়াজা

Australia Ashes Squad: প্রথমবার কুড়ির ফর্ম্যাটে বিশ্বজয়ের স্বাদ পাইয়ে দিয়েছিলেন তারকা অজি অলরাউন্ডার। শেফিল্ড শিল্ডের ম্যাচে গত মাসে টানা ২ টো শতরান করে জাতীয় দলে ডাক পেলেন খোয়াজা।

সিডনি: সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন দলকে। ফাইনালে ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়াকে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো নায়ক মিচেল মার্শ অ্যাশেজের স্কোয়াডে জায়গা পেলেন না। তবে দীর্ঘদিন পরে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে ঢুকে পড়লেন উসমান খোয়াজা ও ট্রাভিস হেড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মার্শ। ৫০ বলে অফরাজিত ৭৭ রানের মারকাটির ইনিংস। ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা দিয়ে সাজানো ইনিংস। প্রথমে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ও পরে ম্যাক্সওয়েলের সঙ্গে জুটি বেঁধে দলকে প্রথমবার কুড়ির ফর্ম্যাটে বিশ্বজয়ের স্বাদ পাইয়ে দিয়েছিলেন তারকা অজি অলরাউন্ডার। কিন্তু অ্যাশেজের স্কোয়াডে জায়গা পেলেন না। অন্য়দিকে ২০১৯ সালে অ্যাশেজের পর থেকেই জাতীয় দলের বাইরে থাকা খোয়াজাকে ফের ফিরিয়ে আনা হল অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াডে। শেফিল্ড শিল্ডের ম্যাচে গত মাসে টানা ২ টো শতরান করার পুরস্কার স্বরূপ ফের জাতীয় দলে ডাক পেলেন খোয়াজা। দেশের হয়ে এখনও পর্যন্ত ৪৪টি টেস্ট খেলেছেন তিনি। 

সীমিত ওভারের ফর্ম্যাটে অজি দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ সদ্য প্রথম অজি অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বজয় করেছেন। কিন্তু তাঁরও জায়গা হয়নি টেস্ট স্কোয়াডে। তরুণ প্লেয়ার উইল পুকোভস্কিরও জায়গা হয়নি স্কোয়াডে। সেক্ষেত্রে ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে মার্কাস হ্যারিস নামবেন। বােলিং লাইন আপে যদি পেস ত্রয়ী স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউড প্রত্যেকেই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ৮ ডিসেম্বর থেকে ব্রিসবেনে। এরপর অ্যাডিলেডে ১৬ ডিসেম্বর থেকে শুরু গোলাপি বলের টেস্ট। চলতি বছরের শুরুতে ভারতের বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। এরপর এই প্রথমবার ঘরের মাটিতে টেস্ট খেলতে নামছে অজি বাহিনী।

অস্ট্রেলিয়া স্কোয়াড: টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, মার্কাশ হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুশ্যেন, নাথান লিঁয়, মাইকেল নাসের, জাই রিচার্ডসন মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget