এক্সপ্লোর

চতুর্থ একদিনের ম্যাচে ২১ রানে হার ভারতের

বেঙ্গালুরু: সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে ভারতকে ২১ রানে হারিয়ে ব্যবধান কমাল অস্ট্রেলিয়া। ভারতের হোয়াইটওয়াশের লক্ষ্যপূরণ হল না। টানা ৯ ম্যাচ জয়ের পর অবশেষে হারল ভারত। অস্ট্রেলিয়ার ৫ উইকেটে ৩৩৪ রানের জবাবে ৮ উইকেটে ৩১৩ করল ভারত। রবিবার সিরিজের শেষ ম্যাচ। আজ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার ডেভিড ওয়ার্নারের শতরান ও অ্যারন ফিঞ্চের বড় রানের সুবাদে ৫ উইকেটে ৩৩৪ রান করে স্টিভ স্মিথের দল। ওয়ার্নার ১১৯ বলে ১২৪ রানের ঝোড়ো ইনিংস খেলে কেদার যাদবের বলে অক্ষর পটেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ফিঞ্চও শতরানের পথে এগিয়ে যাচ্ছিলেন। তবে ৯৪ রানের মাথায় তাঁকে ফিরিয়ে দেন উমেশ যাদব। অধিনায়ক স্মিথ (৩) অবশ্য রান পাননি। তাঁকেও ফিরিয়ে দেন উমেশ। শেষদিকে ট্রেভিস হেড ২৯ ও পিটার হ্যান্ডসকম্ব ৪৩ রান করেন। উমেশ ৭১ রান দিয়ে ৪ উইকেট নেন। একসময় মনে হচ্ছিল অস্ট্রেলিয়া আরও বড় স্কোর করবে। তবে ভারতের বোলাররা শেষদিকে পরপর উইকেট তুলে নিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেন। ৩৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল করে ভারত। দুই ওপেনার অজিঙ্ক রাহানে ও রোহিত শর্মা অর্ধশতরান করেন। রাহানে ৫৩ রান করে আউট হয়ে যান। রোহিত ৬৫ রান করেন। অধিনায়ক বিরাট কোহলি করেন ২১ রান। হার্দিক পাণ্ড্য (৪১), কেদার যাদব (৬৭), মণীশ পাণ্ডেরাও (৩৩) ভাল ব্যাটিং করেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। মহেন্দ্র সিংহ ধোনি (১৩) আউট হয়ে যেতেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়। সিরিজের প্রথম তিনটি ম্যাচই জিতে যাওয়ার পর আজ দলে তিনটি বদল করে ভারত। দুই পেসার ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ ও চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবের বদলে দলে আসেন মহম্মদ শামি, উমেশ ও অক্ষর। অস্ট্রেলিয়া দলেও দুটি পরিবর্তন হয়। গ্লেন ম্যাক্সওয়েলের জায়গায় দলে আসেন ম্যাথু ওয়েড এবং অ্যাশটন অ্যাগারের জায়গায় আসেন অ্যাডাম জাম্পা।

সেরা শিরোনাম

IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget