এক্সপ্লোর

ভারতের মাটিতে স্পিন মোকাবিলায় ভারতীয়কেই হাতিয়ার অস্ট্রেলিয়ার, সঙ্গী পানেসর

মেলবোর্ন: এবার ভারতীয় অস্ত্রেই ভারতের মাটিতে স্পিন সামলানোর কৌশল অবলম্বন করতে চলেছে অস্ট্রেলিয়া।

খবরে প্রকাশ, আসন্ন ভারত সফরের আগে দলের স্পিন পরামর্শদাতা হিসেবে প্রাক্তন ভারতীয় স্পিনার শ্রীরাম শ্রীধরণকে নিয়োগ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। একইসঙ্গে, প্রাক্তন ইংল্যান্ড স্পিনার মন্টি পানেসরকেও একই পদে নিয়োগ করেছে তারা।

২০০০ সালের মার্চ মাস থেকে ২০০৪ ডিসেম্বরের মধ্যে ভারতের হয়ে আটটি একদিনের ম্যাচ খেলা শ্রীরাম এর আগেও অজি দলের হয়ে কাজ করেছেন। গত বছর ভারতে টি-২০ বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সফরের সময় তিনি স্মিথ-বাহিনীকে সহায়তা করেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার একজিকিউটিভ জেনারেল ম্যানেজার টিম পারফরম্যান্স প্যাট হাওয়ার্ড জানান, প্রাক্তন ভারতীয় স্পিনার বর্তমানে অস্ট্রেলীয় অনুর্ধ্ব-১৬ দলের সঙ্গে দুবাইতে রয়েছেন। হাওয়ার্ড বলেন, ভারতীয় পরিস্থিতি সম্পর্কে শ্রীরামের কাছে বিস্তর তথ্য রয়েছে। একইসঙ্গে তিনি আমাদের ক্রিকেটারদেরও ভাল চেনেন।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা চার ম্যাচের সিরিজ ঘিরে প্রচণ্ড উত্তেজিত ৪০ বছরের শ্রীরাম। প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, অস্ট্রেলিয়া টিমের সঙ্গে পুনরায় কাজ করার সুযোগ পাওয়াটা আমার কাছে বিরাট সম্মানের।  দলের জয়ে অবদান রাখার জন্য আমি উদগ্রীব হয়ে আছি।

তিনি যোগ করেন, বর্তমান ফর্মের বিচারে বিশ্ব ক্রিকেটে ভারতীয় দল এখন অন্যতম শক্তিশালী। আর ভারতে খেলা মানে যে কোনও দলের কাছে একটা কঠিন পরীক্ষা। তাই এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবেই দেখছি।

এদিকে, শুধু শ্রীরাম নন, ভারতীয় পিচে স্পিন মোকাবিলায় ইংল্যান্ডের স্পিনার মন্টি পানেসরের সাহায্যও নিচ্ছে অজি-বাহিনী। খবরে প্রকাশ, ভারতীয় সফরের আগে, দলের প্রস্তুতিতে পানেসরকে কাজে লাগাতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

২০১২-১৩ সালে ইংল্যান্ড দল যখন এদেশের সফরে এসেছিল, তখন ভারতের বিরুদ্ধে দারুন সফল হয়েছিলেন পানেসর। তিন টেস্টে ১৭টি উইকেট দখল করেছিলেন তিনি। পানেসরের সেই অভিজ্ঞতাকেই হাতিয়ার করতে চাইছে অজি-রা। জানা গিয়েছে, ভারত সফরে অস্ট্রেলিয়া দলে সুযোগ পাওয়া বাঁ-হাতি স্পিনার স্টিভ ও’কীফের সহায়তা করতে দেখা যাবে পানেসরকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget