এক্সপ্লোর

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া

গুয়াহাটি: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। মঙ্গলবার গুয়াহাটির বরসপরা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারায় অজিরা। এদিনের জয়ে অস্ট্রেলিয়ার হয়ে বড় অবদান রাখেন পেসার জেসন বেহরেনডোর্ফ।

এদিন টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠান অসি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শুরু থেকেই আগুনে পেস আক্রমণ শুরু করেন জীবনের দ্বিতীয় ম্যাচ খেলা বেহরেনডোর্ফ। এদিন তাঁর বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি কোনও ভারতীয় ব্যাটসম্যানই। ভারতের টপ অর্ডারকে কার্যত একার হাতেই তছনছ করে দেন তিনি। ভারতের ২৭ রানের মধ্যে ৪ টি উইকেট তুলে নেন তিনি।

দলের আট রানের মাথায় প্রথম উইকেটের পতন হয় ভারতের। আউট হন রোহিত শর্মা। তিনি আট রান করেন। এরপরই বেহরেনডোর্ফের বলেই কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরত যান  অধিনায়ক বিরাট কোহলি। ১৬ রানে তৃতীয় উইকেটের পতন। বেহরেনডোর্ফের বলেই আউট হন মণীষ পান্ডে। তিনি করেন ৬ রান। এরপর বেহরেনডোর্ফের শিকার হন শিখর ধবন। তিনি মাত্র ২ রান করে আউট হন।

এই পরিস্থিতি থেকে ভারতের স্কোরকে টেনে তোলার কাজ শুরু করেন এম এস ধোনি ও কেদার যাদব। এই জুটি ৩৩ রান যোগ করে। কিন্তু ফের আঘাত হানে অস্ট্রেলিয়া। অ্যাডাম জাম্পার বলে ফিরে যান ১৩ রান করে ধোনি। ২৭ রান করে আউট হন কেদার। ভূবনেশ্বর কুমারকে তুলে নেন কুল্টার নাইল। পাল্টা লড়াই চালান হার্দিক পান্ড্য। তিনি ২৩ বলে ২৫ রান। এর জন্যই ভারত ১০০ রানের গণ্ডি পার করতে সক্ষম হয়। শেষে ২০ ওভারে ১১৮ রান তুলে অল আউট হয় কোহলি-বাহিনী।

জবাবে ব্যাট করতে নেমে অতি সহজেই লক্ষ্যমাত্রা পৌঁছে যায় ওয়ার্নাররা। মাত্র ১৫.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। এদিন অস্ট্রেলিয়ার শুরুটা অবশ্য ভাল হয়নি। দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার যথাক্রমে ৮ ও ২ রান করেই ফিরে যান। কিন্তু, মোজেস হেনরিক্স ও ট্রাভিস হেড দুজনে মিলে বাকি রান তুলে দেন। এদিন ৬২ রানে অপরাজিত থাকেন হেনরিক্স। হেড অপরাজিত থাকেন ৪৮ রানে। অনায়াসে আট উইকেটে জয়ী হয় অস্ট্রেলিয়া।

ব্যাটিংয়ের মতোই এদিন নিষ্প্রভ ছিল ভারতের বোলিংও। এদিন অস্ট্রেলিয়া বিশেষ করে তরুণ স্পিনার কুলদীপ যাদবকেই যেন টার্গেট করেছিল। ৪ ওভারে ৪৬ রান দেন তিনি। মার খেয়েছেন চাহাল ও বুমরাহও। দ্বিতীয় ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল অজি-বাহিনী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget