এক্সপ্লোর

Australia Open Exclusive: বিতর্ক প্রভাব ফেলতে পারে জকোভিচের পারফরম্যান্সে, বলছেন লিয়েন্ডারের সতীর্থ

Novak Djokovic News: তাঁর সামনে ইতিহাসের হাতছানি। জিতলে তিনিই হবেন পুরুষদের টেনিসে প্রথম খেলোয়াড়, যাঁর সাফল্যের ঝুলিতে ঝকমক করবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম।

কলকাতা: তাঁর সামনে ইতিহাসের হাতছানি। জিতলে তিনিই হবেন পুরুষদের টেনিসে প্রথম খেলোয়াড়, যাঁর সাফল্যের ঝুলিতে ঝকমক করবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম।

তবে অস্ট্রেলিয়া ওপেন (Australia Open 2022) শুরু হওয়ার আগে বিতর্কবিদ্ধ নোভাক জকোভিচ (Novak Djokovic)। কোভিডবিধি ভঙ্গ করা, করোনার টিকা না নেওয়া, অস্ট্রেলিয়ায় ডিটেনশন ক্যাম্পে থাকতে বাধ্য হওয়া, ভুল তথ্য পেশ, একাধিক অভিযোগ তাঁর বিরুদ্ধে। টেনিস কোর্টে নয়, কোর্টে অর্থাৎ আদালতে দরবার করতে হয়েছে বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে। অস্ট্রেলিয়া ওপেনে তিনি শেষ পর্যন্ত খেলতে পারলেও কি স্বমহিমায় দেখা যাবে জকোভিচকে?

ভারতের টেনিস তারকা পূরব রাজা বলছেন, বিতর্ক প্রভাব ফেলতে পারে জোকারের পারফরম্যান্সে। লিয়েন্ডার পেজের সঙ্গে কোর্টে দেখা গিয়েছে পূরবকে। এবিপি লাইভকে তিনি বললেন, 'টেনিসে প্রচলিত ধারণা হল যে, কোনও টুর্নামেন্টে প্রত্যেক ম্যাচ আরও একটু বেশি কঠিন হয়ে পড়ে। নোভাক জকোভিচ যত ম্য়াচ জিততে থাকে, ওর খেলা তত ভাল হয়। প্রথম রাউন্ডে হয়তো ওর সেরা টেনিস দেখা যাবে না। কোয়ারেন্টিন নিয়ম, বিতর্ক, ডিটেনশন ক্যাম্পে থাকা, সব মিলিয়ে ওর খেলায় প্রভাব পড়বে বলেই মনে হয়। মানসিকভাবে কীরকম রয়েছে সেটাও গুরুত্বপূর্ণ।'

তবে একবার জিততে শুরু করলে যে জকোভিচের অন্য মূর্তি দেখা যাবে, তা নিয়েও পূর্বাভাস করে রাখছেন পূরব। বলছেন, 'প্রথম দুই রাউন্ডের পর ওর খেলা ধারাল হতে শুরু করবে। টুর্নামেন্ট যত এগোবে, ও নিজেকে ফের অপ্রতিরোধ্য় ভাবতে শুরু করবে। অস্ট্রেলিয়ায় এমনিতেই ওর অবিশ্বাস্য সাফল্য।'

অ্যান্ডি মারে অস্ট্রেলীয় ওপেনে ডার্ক হর্স হতে পারে বলে মনে করছেন পূরব। বলছেন, 'মারে ভীষণ আত্মবিশ্বাসী। বারবার অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়েছে, দুই ঊরুতে অস্ত্রোপচার করাতে হয়েছে, তবু দমিয়ে রাখা যায়নি। কোর্টে ফিরেছে। পাশাপাশি বলব নিক কিরিয়সের নাম। নিকের নাম বলতেই হব। ওর সময়ও আসবে।'

করোনাকালে যে খেলোয়াড়দের অগ্নিপরীক্ষা দিতে হচ্ছে, মনে করিয়ে দিয়েছেন পূরব। বলছেন, 'জৈব সুরক্ষা বলয়ের কড়াকড়ির মধ্যে থেকে পারফর্ম করাটা, কোর্টে নিজের সেরাটা দেওয়াটা ভীষণ কঠিন। আমরা, টেনিস খেলোয়াড়েরা খেলি মানুষকে বিনোদন দেওয়ার জন্য। কোর্টের বাইরে আমাদের কিছু স্বাধীনতা দরকার হয়। কিন্তু পরিস্থিতি ভীষণ কঠিন। কোনও বিকল্প নেই। টেনিস চালাতে গেলে জৈব সুরক্ষা বলয়ে থাকতেই হবে।'

আরও পড়ুন: হরনূর-রবিকে নিয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন কোচ, যশের অস্ত্র ওপেনাররা

টেনিসে এখনও বিগ থ্রি-র বাইরে সেভাবে কাউকে দেখা যাচ্ছে না। বয়সটা কি তাহলে নেহাতই সংখ্যা? 'এখন রিকভারি পদ্ধতি অনেক উন্নত। অনেক আধুনিক সরঞ্জাম। উন্নত পরিকাঠামো। বরিস বেকার ১৭ বছর বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতেছিল। এখন সেই দিন দেখা নাও যেতে পারে। এখন ট্রেনিং পদ্ধতি প্লেয়ারদের বেশি বয়সেও ফিট রাখছে। তাই ফেডেরার, জোকার, নাদালরা এখনও চ্যাম্পিয়ন,' বলছেন পূরব।

* অস্ট্রেলিয়া ওপেন দেখা যাবে ১৭ জানুয়ারি থেকে, সোনি সিক্স, সোনি টেন টু, সোনি টেন ফোর (ইংরেজি) ও সোনি টেন থ্রি (হিন্দি) চ্যানেলে।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget