এক্সপ্লোর

Australia vs England: মেলবোর্নে অস্ট্রেলিয়ার সামনে কোণঠাসা ইংরেজরা, একা লড়াই করলেন রুট

The Ashes: অ্যাশেজ সিরিজে (The Ashes) অস্ট্রেলিয়ার দাপট চলছে। ইতিমধ্যেই চলতি সিরিজে প্রথম দুই টেস্টে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্টের শুরুতেও বিপাকে ইংল্যান্ড (Aus vs Eng)।

মেলবোর্ন: অ্যাশেজ সিরিজে (The Ashes) অস্ট্রেলিয়ার দাপট চলছে। ইতিমধ্যেই চলতি সিরিজে প্রথম দুই টেস্টে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্টের শুরুতেও বিপাকে ইংল্যান্ড (Aus vs Eng)।

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের (Boxing Day Test) প্রথম দিনই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল ইংল্যান্ড। ব্যাট হাতে কার্যত একা লড়াই করলেন ইংরেজ অধিনায়ক জো রুট (Joe Root)। যদিও তাঁর একক প্রচেষ্টা ইংল্যান্ডের হাতে পর্যাপ্ত রানের রসদ এনে দিতে পারেনি। মেলবোর্নে টস জিতে ইংল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। প্রথম দিনে ৬৫.১ ওভারে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানে অলআউট হয়ে যায়। হাফসেঞ্চুরি করেন জো রুট। তিনি ৪টি বাউন্ডারির সাহায্যে ৮২ বলে ৫০ রান করেন। অজি পেসার মিচেল স্টার্কের (Mitchell Starc) বলে আউট হন রুট।

ইংল্যান্ডের ব্যাটারদের বাকিদের মধ্যে জনি বেয়ারস্টো ৩৫, বেন স্টোকস ২৫, ওলি রবিনসন ২২, ডেভিড মালান ১৪, জ্যাক লিচ ১৩ ও জ্যাক ক্রলি ১২ রান করেন। জস বাটলার মাত্র ৩ রান করে আউট হন। কোনও রান পাননি ওপেনার হাসিব হামিদ। সব মিলিয়ে বড়দিনের উৎসবের আবহেও ইংরেজ শিবিরে উদ্বেগ। অস্ট্রেলিয়ার হয়ে ৩৬ রানে ৩টি উইকেট নিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। যিনি এই টেস্টে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটালেন। করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় যিনি বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ছিলেন বলে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি।

রবিবার ৩৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন স্পিনার নাথান লায়ন। ২টি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। ১টি করে উইকট নেন স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন।

আরও পড়ুন: মুষ্টিযুদ্ধ হয় না, তবু কেন দিনটির নাম বক্সিং ডে?

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে ১৬ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ৬১ রান তুলেছে। ৫টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ৩৮ রান করে জেমস অ্যান্ডারসনের বলে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার। মার্কাস হ্যারিস ২০ রানে অপরাজিত রয়েছেন। নৈশপ্রহরী হিসাবে নামানো হয়েছে নাথান নায়নকে। তিনি কোনও রান না করে ক্রিজে। সব মিলিয়ে প্রথম দিনই কোণঠাসা ইংল্যান্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget