এক্সপ্লোর

Australia vs India: জাতীয় সঙ্গীত গাইতে গাইতে কেঁদে ফেললেন মহম্মদ সিরাজ

বাবার মৃত্যুর পর দেশে ফিরে না যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে সিরাজ বলেন, বাবা চেয়েছিলেন, আমি ভারতের হয়ে খেলি, দেশকে গর্বিত করি। আমি শুধু তাঁর স্বপ্ন পূরণ করতে চাই।

  সিডনি: তৃতীয় টেস্ট শুরুর আগে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে কেঁদে ফেললেন ফাস্ট বোলার মহম্মদ সিরাজ। মেলবোর্ন টেস্টে অভিষেকের পর এটি সিরাজের দ্বিতীয় টেস্ট। ডেভিড ওয়ার্নারকে আউট করে ইতিমধ্যেই সিডনিতে প্রথম উইকেট তুলে নিয়েছেন তিনি। টসে জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া টিম। তবে টানা বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে খেলা। তারই মধ্যে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নিয়েছেন ২৬ বছরের মহম্মদ সিরাজ। আর আজ খেলার আগে জনগণমন গাওয়ার সময় তাঁর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে আসার পর তাঁর বাবার মৃত্যুর খবর আসে। কিন্তু দেশে ফেরেননি সিরাজ। ক্রিকেট ক্রিজেই দাঁতে দাঁত চেপে বাবার স্বপ্ন পূরণের লড়াইটা চালিয়ে যান তিনি। অ্যাডিলেডে প্রথম টেস্টে মহম্মদ সামি চোট পেয়ে বসে যাওয়ায় মেলবোর্নে সিরাজের ভাগ্যে শিকে ছেঁড়ে। জীবনের প্রথম টেস্টেই তিনি তুলে নেন ৫ উইকেট, প্রথম ইনিংসে ৪০ রানে পান ২ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে ৩ টি। বাবার মৃত্যুর পর দেশে ফিরে না যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে সিরাজ বলেন, বাবা চেয়েছিলেন, আমি ভারতের হয়ে খেলি, দেশকে গর্বিত করি। আমি শুধু তাঁর স্বপ্ন পূরণ করতে চাই। মেলবোর্নের টেস্ট দল থেকে ট্রাভিস হেড এবং জো বার্নসকে বসিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাঁদের জায়গায় সুযোগ পেয়েছেন ডেভিড ওয়ার্নার এবং উইল পুকোভস্কি। পুকোভস্কির এটাই প্রথম টেস্ট। তাঁর মেলবোর্নে খেলার কথা ছিল কিন্তু চোট পাওয়ায় মেলবোর্ন, অ্যাডিলেড দুই টেস্টেই জায়গা পাননি তিনি। ভারত সিরিজে এই প্রথম ব্যাট হাতে নামলেও সিডনির প্রথম ইনিংসে বেশিক্ষণ টিকতে পারলেন না ডেভিড ওয়ার্নার। সিরাজের শরীরের থেকে বাইরে ডেলিভারি খেলতে গিয়ে স্লিপে চেতেশ্বর পূজারাকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত গিয়েছেন তিনি। কিন্তু প্রচণ্ড বৃষ্টির জেরে খেলা গড়াতে পেরেছে মাত্র ৭.১ ওভার, অর্থাৎ তাড়াতাড়ি মধ্যাহ্ন ভোজের ঘোষণা হয়ে গিয়েছে।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: 'ভুলে গেলে চলবে না ওঁদের মাঝমাঠ বিশ্বমানের', ছন্দহীন পর্তুগালকেও সমীহ করছেন গাভি
'ভুলে গেলে চলবে না ওঁদের মাঝমাঠ বিশ্বমানের', ছন্দহীন পর্তুগালকেও সমীহ করছেন গাভি
France vs Paraguay: মাঠে তুমুল ঝামেলা, প্যারাগুয়ের গোলকিপারকে ব্যঙ্গ করে বিতর্কে এমবাপে, পাল্টা বোমা ফরাসি তারকার
মাঠে তুমুল ঝামেলা, প্যারাগুয়ের গোলকিপারকে ব্যঙ্গ করে বিতর্কে এমবাপে, পাল্টা বোমা ফরাসি তারকার
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Vaibhav Sooryavanshi: 'কারও প্রতি বঞ্চনা করে না কখনও বিসিসিআই', বৈভবের জাতীয় দলে অভিষেকের পরই বার্তা রাজীব শুক্লর
'কারও প্রতি বঞ্চনা করে না কখনও বিসিসিআই', বৈভবের জাতীয় দলে অভিষেকের পরই বার্তা রাজীব শুক্লর

ভিডিও

Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live
Dilip Ghosh: 'শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে', মন্তব্য দিলীপ ঘোষের
TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা
TMC News: তৃণমূল কার? কাল কমিশনে দু'পক্ষের জবাব পেশ | কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল?
Baruipur Incident: বারুইপুরে তুলকালাম, আগুন জ্বালিয়ে পথ অবরোধ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget