এক্সপ্লোর

Australian Open 2022: জকোভিচ খেলুক, না খেলুক, অস্ট্রেলিয়ান ওপেনের জনপ্রিয়তা কমবে না: নাদাল

Australian Open 2022: ২ জনেই ২০টি করে গ্র্যান্ডস্লাম জিতে বসে আছেন। আসন্ন টুর্নামেন্টে রাফা-জোকার লড়াই দেখতে কি পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তর তাঁর কাছেও নেই।

মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনে নামতে চলেছেন, কিন্তু তাঁর সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী টুর্নামেন্টে যিনি হতে পারেন, তাঁরই খেলা নিয়ে সংশয়। ২ জনেই ২০টি করে গ্র্যান্ডস্লাম জিতে বসে আছেন। আসন্ন টুর্নামেন্টে রাফা-জোকার লড়াই দেখতে কি পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তর তাঁর কাছেও নেই। তবে স্প্যানিশ টেনিস কিংবদন্তী রাফায়েল নাদাল মনে করেন, অস্ট্রেলিয়ান ওপেনের ঐতিহ্য বা উন্মাদনায় কোনো পরিবর্তন আসবে না জকোভিচের থাকা, না থাকায়। এক সাক্ষাৎকারে রাফায়েল নাদাল বলেন, '' আমি বারবার বলছি যে বিশ্বের অন্যতম সেরা টেনিস প্লেয়ার জকোভিচ। টেনিসের ইতিহাসেও অন্যতম সেরা ও, এই নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু একজন প্লেয়ারের থেকে একটা টুর্নামেন্ট সবসময় বেশি গুরুত্বপূর্ণ, তাই নয় কি? প্লেয়ার আসবে, চলেও যাবে। কেউ সারাজীবন টিকে থাকে না, কেউ না। এমনকী রজার, নোভাক, আমি নিজেও যারা কিছুটা ভাল সময় কাটিয়েছি প্রত্যেকেরই শেষ আছে। নতুন প্লেয়ার উঠে আসে। জকোভিচ যদি খেলতে পারে, তাহলে ভীষণ ভাল খবর, কিন্তু যদি একান্তই না পারে, তাহলেও অস্ট্রেলিয়ান ওপেনের জনপ্রিয়তা, ঐতিহ্য কিছুই ক্ষুন্ন হবে না।''

উল্লেখ্য, গতকালই নোভাক জকোভিচের ভিসা ফের বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বের এক নম্বর টেনিস তারকার ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সরকার। সেদেশের অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক এক বিবৃতিতে এই বিষয় জানিয়েছেন। এই দেশ থেকে নির্বাসনের সম্মুখিন হতে পারেন জোকার। সেক্ষেত্রে আগামী ১২ ঘন্টার মধ্যে আইনি চ্যালেঞ্জে লড়তে হবে জোকারকে। টেনিস তারকার আইনি টিম আশা করছে যে এই সপ্তাহান্তের মধ্যেই যাতে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় আদালতের তরফে। এমনকী অস্ট্রেলিয়ান ওপেন খেলতেও যাতে কোনও সমস্যা না হয়। 

অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক বিবৃতিতে জানিয়েছেন, ''আমি আজ আমার সব ক্ষমতা প্রয়োগ করে একটি সিদ্ধান্ত নিতে চলেছি। আমি অস্ট্রেলিয়া সরকারের তরফে নোভাক জকোভিচের ভিসা বাতিল করছি। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হল। স্বাস্থ্য ও শৃঙ্খলা বজায় রাখার তাগিদেই এই সিদ্ধান্ত নেওয়া হল।''

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget