এক্সপ্লোর

Australian Open 2023: প্রথম সেটে হেরেও দুরন্ত প্রত্যাবর্তন, কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম সাবালেঙ্কার

Aryna Sabalenka: কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সাবালেঙ্কা। অস্ট্রেলীয় ওপেন পেল নতুন মহিলা চ্যাম্পিয়ন।

মেলবোর্ন: প্রতিপক্ষের ঝুলিতে উইলম্বডনের (Wimbledon) মতো বড় খেতাব। ফাইনালে স্বাভাবিকভাবেই এলেনা রাবাকিনাকে (Elena Rybakina) ফেভারিট মনে করেছিলেন অনেকে। প্রথম সেট ৬-৪ জিতে সেই ধারণাকেই আরও পোক্ত করে তুলেছিলেন রুশ তারকা।

সেখান থেকে ফিনিক্স পাখির মতো প্রত্যাবর্তন আরিয়ানা সাবালেঙ্কার (Aryna Sabalenka)। পরের দুই সেট জিতে নিলেন ৬-৩ ও ৬-৪ ব্যবধানে। কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সাবালেঙ্কা। অস্ট্রেলীয় ওপেন পেল নতুন মহিলা চ্যাম্পিয়ন।

শনিবার রড লেভার এরিনায় ফাইনালে মুখোমুখি হয়েছিলেন সাবালেঙ্কা ও রাবাকিনা। পঞ্চম বাছাই সাবালেঙ্কা ৪-৬, ৬-৩, ৬-৪ সেটে ম্যাচ জেতেন। হারিয়ে দেন ২২তম বাছাই রাবাকিনাকে। সেই রাবাকিনা, যিনি গত উইম্বলডনে চ্যাম্পিয়ন। প্রথম সেট জিতেও নেন। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় সেটে কার্যত দাঁড়াতে পারেননি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Australian Open (@australianopen)

ফাইনালে জোকার

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। রড লেভার এরিনায় এদিন সেমিফাইনালে তিনি হারিয়ে দিলেন আমেরিকার টমি পলকে। স্ট্রেট সেটেই জয় পেলেন সার্বিয়ান টেনিস তারকা। খেলার ফল জোকারের পক্ষে ৭-৬, ৬-১, ৬-২। ফাইনালে গ্রিসের স্তেফোনাস সিসিপাসের বিরুদ্ধে খেলতে নামবেন জোকার। এখনও পর্যন্ত সর্বাধিক ৯ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন তিনি।

প্রথম সেটে টমি কিছুটা লড়াই চালালেও জিততে পারেননি। ৭-৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেন জোকার। এরপরের দুটো সেটে যদিও প্রতিপক্ষকে একপ্রকার উড়িয়ে দেন নোভাক। আগের বার কোভিড টিকা না নেওয়ায় বিতর্কে জড়িয়েছিলেন। যার ফলে টুর্নামেন্টে খেলতেই নামতে পারেননি জোকার। কিন্তু এবার টুর্নামেন্টে জয় পেলে সর্বাধিক ২২ টি গ্র্যান্ডস্লাম জয়ের নজির গড়বেন। নাদালও এই মুহূর্তে ২২ টি গ্র্যান্ডস্লামের মালিক। 

গ্রিসের স্তেফোনাস সিসিপাস রাশিয়ান কারেন খাচানভের বিরুদ্ধে ৬-৭ (২-৭), ৪-৬, ৭-৬ (৮-৬) ও ৩-৬ ব্যবধানে জয় পান। ৩ ঘণ্টা ২১ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নেন গ্রিসের টেনিস তারকা। উল্লেখ্য, ২০১৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেন সিসিপাস। যদিও প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়।  তার পরের বছর এক লাফে পৌঁছে যান সেমিফাইনালে। ২০২০ সালে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেন তিনি। এরপর ২০২১, ২০২২ সালের পর ২০২৩ সালেও টুর্নামেন্টের সেমিতে পৌঁছন গ্রিসের তারকা। 

আরও পড়ুন: নিষেধাজ্ঞা উঠতেই নতুন স্ট্রাইকারকে দলে নিল ইস্টবেঙ্গল

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget