এক্সপ্লোর

দেখুন মজাদার ঘটনা: বল বাউন্ডারিতে চলে যাওয়ার পরও ব্যাটসম্যান দৌড়েই চললেন

ক্রিকেট এমন একটি খেলা, যার সঙ্গে আবেগ জড়িয়ে থাকে ওতপ্রোতভাবে। সমর্থকরা যে কোনও খেলোয়াড়ের কাছেই পুরোদস্তুর দায়বদ্ধতার প্রত্যাশা করেন। মাঠে এর অভাব ঘটলেই দর্শকরা সংশ্লিষ্ট খেলোয়াড়ের সমালোচনায় মুখর হন।

নয়াদিল্লি: ক্রিকেট এমন একটি খেলা, যার সঙ্গে আবেগ জড়িয়ে থাকে ওতপ্রোতভাবে। সমর্থকরা যে কোনও খেলোয়াড়ের কাছেই পুরোদস্তুর দায়বদ্ধতার প্রত্যাশা করেন। মাঠে এর অভাব ঘটলেই দর্শকরা সংশ্লিষ্ট খেলোয়াড়ের সমালোচনায় মুখর হন। কিন্তু কখনও কখনও আবার প্রয়োজনের অতিরিক্ত দায়বদ্ধতার কারণে কোনও খেলোয়াড় হাসির খোরাক হয়ে উঠতে পারেন। অস্ট্রেলিয়ায় শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে এমনই একটি ঘটনা ঘটল। আর সংশ্লিষ্ট খেলোয়াড়কে নিয়ে ঠাট্টা-তামাশাও হল। ম্যাচ চলাকালে এক ব্যাটসম্যানের ব্যাটে বল লেগে স্লিপ কর্ডন পেরিয়ে থার্ডম্যান বাউন্ডারিতে পৌঁছে যায়। চার রান হয়। কিন্তু এরপরও এই ব্যাটসম্যান দৌড়তে থাকেন এবং আরও দুটি রান সম্পূর্ণ করেন। মজাদার ক্যাপশন সহ ভিডিওটি ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই ঘটনায় আরও মজাদার বিষয় হল যে, ওই ব্যাটসম্যানের পার্টনার নন-স্ট্রাইকার প্রান্তে ঠায় দাঁড়িয়েছিলেন। যাতে করে বুঝে ওঠাই সম্ভব হচ্ছে না যে, ওই ব্যাটসম্যান কেন দৌড়চ্ছিলেন। এভাবে তাঁকে অনর্থক রান নিতে দেখে ধারাভাষ্যকাররাও হাসি সামলাতে পারেননি। তাঁরা ওই ব্যাটসম্যানকে নিয়ে কৌতুকে মেতে ওঠেন। এক ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, চারের বেশি তো পাবে না। আর একজন ধারাভাষ্যকার বলেন, ছুটে আটটা রান নিলে। ব্যাটসম্যান দৌড় থামালে নিয়মের কথা উল্লেখ করে ওই ধারাভাষ্যকার মনে করিয়ে দেন, বল একবার সীমানা পেরোলে..ওই বলের খেলা শেষ।

সেরা শিরোনাম

Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
Bengal vs Delhi Highlights: কল্যাণীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বাংলার, দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু
কল্যাণীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বাংলার, দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget