এক্সপ্লোর

চতুর্থ দিনেই ইনিংস ও ১০৬ রানে হার জিম্বাবোয়ের, ১৫ মাস পরে টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ

পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে ২০৩ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।

ঢাকা: জিম্বাবোয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়ে ১৫ মাস পরে টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। টানা ৬টি টেস্ট ম্যাচ হারার পর অবশেষে জয় পেল মোমিনুল হকের দল। ঘরের মাঠে ভাল পারফরম্যান্স দেখালেন মুশফিকুর রহিম, নইম হাসানরা। পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে ২০৩ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর। তিনি টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে গেলেন। এখনও পর্যন্ত ৭০টি টেস্ট ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ৪,৪১৩ রান। শতরান সাতটি এবং অর্ধশতরান ২১টি। নইম প্রথম ইনিংসে চারটি এবং দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন। এই ম্যাচে খেলেননি জিম্বাবোয়ের নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস। তাঁর অভাব বোধ করল দল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। সর্বোচ্চ ১০৭ রান করেন এই ম্যাচের অধিনায়ক ক্রেগ আরভিন। ৬৪ রান করেন ওপেনার প্রিন্স মাসভাউর। নইমের পাশাপাশি ভাল বোলিং করেন আবু জায়েদ (৪ উইকেট) ও তাইজুল ইসলাম (২ উইকেট)। ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৫৬০ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় বাংলাদেশ। মুশফিকুরের দ্বিশতরানের পাশাপাশি শতরান করেন অধিনায়ক মোমিনুল (১৩২)। অর্ধশতরান করেন নাজমুল হোসেন শান্ত (৭১) ও লিটন দাস (৫৩)। তারকা ওপেনার তামিম ইকবাল করেন ৪১ রান। আজ ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ১৮৯ রানে অলআউট হয়ে গেল জিম্বাবোয়ে। কোনও ব্যাটসম্যানই অর্ধশতরান করতে পারেননি। সর্বোচ্চ ৪৩ রান করেন আরভিন। এই ইনিংসে চার উইকেট নেন তাইজুল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget