এক্সপ্লোর

ফের ব্যাটিং ভরাডুবি, জো'বার্গে ১৮৭ রানেই শেষ ভারত

জোহানেসবার্গ: জোহানেসবার্গ টেস্টে প্রথম দিনই বেকায়দায় ভারতীয় ব্যাটিং। ১৮৭-তেই অল আউট ভারত। অর্ধশতরান বিরাট ও পূজারার। দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৬ রান। জোহানেসবার্গের মাঠে ভারতের ব্যাটিং ভরাডুবি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনই বেকায়দায় বিরাট ব্রিগেড। সিরিজে এই প্রথমবার টসে জেতেন বিরাট। এবং টসে জিতে ব্যাটিং নিলেন। আগের দিন রাতে জো’বার্গের বৃষ্টি, পিচে ৬ মিলিমিটার ঘাস সত্ত্বেও ক্যাপ্টেন কোহালির এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠেছে। দুর্বল ব্যাটিং নিয়ে কেন এই পিচে প্রথমে ব্যাট করতে নামা তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রেম পোলকের মত প্রোটিয়া কিংবদন্তীও।

ছবি সৌজন্যে ট্যুইটার ছবি সৌজন্যে ট্যুইটার

ফল, যা ভাবা হয়েছিল তাই। সেই ব্যাটিং ভরাডুবি। দ্রুত ফিরলেন বিজয় ও রাহুল। ক্রিজ কামড়ে বেশ কিছুক্ষণ লড়লেন বিরাট ও পূজারা। দু’বার তাঁর ক্যাচ ফস্কানোর পর ৫৪ রানে ফিরলেন বিরাট। ১১ রানের মাথায় তাঁর ক্যাচ মিস করেন ফিল্যান্ডার। আর, ৩৪ রানে তাঁর ক্যাচ ফস্কান ডি’ভিলিয়ার্স। অর্ধশতরান করে ফেরেন পূজারাও। টেল এন্ডারেরা প্রায় কেউই দাঁড়াতে পারেননি। ব্যাট হাতে কিছুটা লড়েন ভুবি। তাঁর ব্যাট থেকে আসে ৩০ রান। ১৮৭ রানে অল আউট টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৬ রানে মার্করামকে হারিয়েছে প্রোটিয়ারা। তৃতীয় টেস্টে প্রথম একাদশ বাছতে গিয়ে অভাবনীয় এক সিদ্ধান্ত নিয়েছেন বিরাট। দলে কোনও স্পিনার নেই। রয়েছেন ৫ পেসার। ভুবি, শামি, ইশান্ত, বুমরাহ ও পাণ্ড্য। দ্বিতীয় দিন পেসাররা তাঁর সিদ্ধান্তের ডিভিডেন্ড দেন কি না, সেটাই দেখার।

 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: তৃতীয় দিনের শেষে ২৩৮ রানে পিছিয়ে শ্রীলঙ্কা, ভারতের জয়ের সামনে বাধা শুধুই বৃষ্টি!
তৃতীয় দিনের শেষে ২৩৮ রানে পিছিয়ে শ্রীলঙ্কা, ভারতের জয়ের সামনে বাধা শুধুই বৃষ্টি!
IND vs SL Live: অর্ধশতরান হাঁকিয়ে ব্যাট হাতে লড়ছেন সোনাল, সুথার, প্রসিদ্ধের বোলিংয়ে বিরাট চাপে শ্রীলঙ্কা
অর্ধশতরান হাঁকিয়ে ব্যাট হাতে লড়ছেন সোনাল, সুথার, প্রসিদ্ধের বোলিংয়ে বিরাট চাপে শ্রীলঙ্কা
Duleep Trophy 2026: অনুকূল, অভিজিতের ৫ উইকেট, ব্যাটে, বলে অনবদ্য শাহবাজ, উত্তর-পূর্বাঞ্চলকে দুরমুশ করল পূর্বাঞ্চল
অনুকূল, অভিজিতের ৫ উইকেট, ব্যাটে, বলে অনবদ্য শাহবাজ, উত্তর-পূর্বাঞ্চলকে দুরমুশ করল পূর্বাঞ্চল
IND vs SL: ২ উইকেট নিলেন প্রসিদ্ধ, তাও পসিন্দুর অর্ধশতরানে লাঞ্চপূর্বে দ্রুত গতিতে শতাধিক রান করল শ্রীলঙ্কা
২ উইকেট নিলেন প্রসিদ্ধ, তাও পসিন্দুর অর্ধশতরানে লাঞ্চপূর্বে দ্রুত গতিতে শতাধিক রান করল শ্রীলঙ্কা

ভিডিও

Meera Bhattacharya:হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা
Soham Chakraborty FIR : প্রাক্তন তৃণমূল বিধায়ক-অভিনেতা সোহমের বিরুদ্ধে FIR
Supreme Court: সুদীপ-সহ ২০ বিদ্রোহী সাংসদের পদ খারিজের দাবি, নোটিস সুপ্রিম কোর্টের
Panskura Blood Bank Scam: পাঁশকুড়ার ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত 'পাচার', ল্যাবের ৩ টেকনিশিয়ানকে তলব
Paresh Ram Das News : ১৫ দিনের মধ্যে জমি খালির নির্দেশ বিধায়ক পরেশরাম দাসকে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget