এক্সপ্লোর

ক্রিকেটারদের ধর্মঘটকে ‘ষড়যন্ত্র’ বললেন বিসিবি সভাপতি

দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেট সংক্রান্ত কোনও কার্যকলাপে অংশগ্রহণ না করার কথা ঘোষণা করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাঁদের ধর্মঘট ঘোষণার পরদিন মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এই ঘটনাকে দেশের খেলাকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন।

নয়াদিল্লি: দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেট সংক্রান্ত কোনও কার্যকলাপে অংশগ্রহণ না করার কথা ঘোষণা করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাঁদের ধর্মঘট ঘোষণার পরদিন মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এই ঘটনাকে দেশের খেলাকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। এক সাংবাদিক বৈঠকে হাসান বলেছেন, এই ষড়যন্ত্রের পিছনে কে রয়েছে, তা তাঁরা খুঁজে বের করবেন। বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। তাঁদের পরবর্তী পদক্ষের কী হবে, তা অবশ্য জানাননি বোর্ড সভাপতি। মীরপুরে একটি ঘরোয়া বৈঠকের পর হাসান সাংবাদিক বৈঠক করেন। উল্লেখ্য, গতকাল সোমবার শাকিব আল হাসান, মাহমুদুল্লাহ ও মুশফিকর রহিমের মতো সিনিয়র প্লেয়াররা সাংবাদিক বৈঠকে কথা বলতে গিয়ে সাফ জানিয়েছিলেন যে, বোর্ড তাঁদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাঁরা ক্রিকেট সংক্রান্ত কোনও কার্যকলাপে অংশ নেবেন না। শাকিব বলেছিলেন, এক্ষেত্রে আমরা অনূর্দ্ধ ১৯ দলকে অন্তর্ভূক্ত করিনি। কারণ, ওরা বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। এখানে প্রত্যেকেই রয়েছে এবং সবাই আমাদের সঙ্গে রয়েছেন। আমরা ক্রিকেট সংক্রান্ত কার্যকলাপে যু্ক্ত হব না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটে ফিরব না। শাকিব বলেছিলেন, তাঁদের এই সিদ্ধান্ত ঘরোয়া ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেটেও প্রযোজ্য হবে। জানা গেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম পর্বে খেলোয়াড়দের বেতনের উর্দ্ধসীমা সংক্রান্ত বিষয়েই খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের বিরোধ। খেলোয়াড়দের এই ধর্মঘটের কারণে বাংলাদেশ দলের আসন্ন ভারত সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও বিসিসিআই-এর প্রেসিডেন্ট-নির্বাচিত সৌরভ গঙ্গোপাধ্যায় আশাবাদী যে, বোর্ডের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়রা সমস্যার নিষ্পত্তি করে নেবেন এবং আসন্ন সিরিজে এর কোনও প্রভাব পড়বে না। এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে সৌরভ বলেছেন যে, এটা অভ্যন্তরীণ ব্যাপার। এর নিষ্পত্তি হবে এবং ওরা আসবে।

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget