এক্সপ্লোর

Indian Cricket Team: দ্রাবিড়ই থাকছেন ভারতীয় দলের কোচ, বদল হচ্ছে না সাপোর্ট স্টাফদেরও, বিবৃতি দিয়ে জানাল বোর্ড

Rahul Dravid Update: বিশ্বকাপে তাঁর অধীনেই রোহিতের নেতৃত্বাধীন ভারত ১০টি ম্যাচে টানা জয় ছিনিয়ে নিয়েছিল। যদিও শেষ পর্যন্ত একমাত্র ফাইনালেই অজিদের বিরুদ্ধে হারতে হয়েছিল।

মুম্বই: জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে দিল বিসিসিআই (BCCI)। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচের পদ থাকছেন রাহুল দ্রাবিড়ই (Rahul Dravid)। এমনকী তাঁর সাপোর্ট স্টাফদেরও বদল হচ্ছে না। অর্থাৎ ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাঠোর (Vikram Rathore), বোলিং কোচ হিসেবে পারস মাম্বরে ও ফিল্ডিং কোচ হিসেবে টি দিলীপই থাকছেন দলের সঙ্গে। ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাবে। সেখানে রোহিত, বিরাটদের দলের সঙ্গে যাবেন দ্রাবিড় ও তাঁর টিম। সূত্রের খবর, বিসিসিআই যে প্রস্তাব দ্রাবিড়কে দিয়েছিল ফের কোচের পদে বহাল থাকার জন্য, তা তিনি মেনে নিয়েছেন। 

উল্লেখ্য, ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup 2023) পরই কানাঘুষো শোনা যাচ্ছিল যে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) হয়ত আর ভারতীয় দলের (Indian Cricket Team) কোচের পদে থাকবেন না। এমনকী দ্রাবিড় নাকি নিজেও জানিয়েছিলেন যে তিনি আর কোচের পদে বহাল থাকতে চান না। তবে সূত্রের খবর, বিসিসিআইয়ের তরফে নাকি রাহুলকে (Rahul Dravid) পুণরায় চুক্তি পুণর্নবীকরণের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে বিশ্বকাপ ফাইনালে হারলেও দ্রাবিড়ের গত ২ বছরের কোচিং অভিজ্ঞতা ও দলে তাঁর উপস্থিতির যে ইতিবাচক ফল পাওয়া গিয়েছে, তাতে বোর্ড বেশ সন্তুষ্ট। তাই অন্ততপক্ষে টি-টােয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড়কেই কোচ হিসেবে চাইছে বোর্ড। জানা যাচ্ছে যে গত সপ্তাহেই নাকি রোহিত শর্মা ও অজিত আগরকরের মধ্যে বৈঠক হয়। এরপরই দ্রাবিড়কে কোচের পদে বহাল রাখার বিষয়ে চিন্তা ভাবনা করা হয় ও দ্য ওয়ালকে প্রস্তাব দেওয়া হয়। 

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন কোচ এনে দলের ভারসাম্য নষ্ট হোক কোনওভাবে এমনটা চায়নি বোর্ড। দ্রাবিড় যেহেতু ছেলেদের সঙ্গে এতগুলো দিন কাটিয়েছেন, ফলে তিনি প্রত্যেকের দুর্বলতা, ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল। তাই দ্রাবিড়ের ওপরই ভরসা রাখছে বিসিসিআই। রাহুল দ্রাবিড় বলছেন, ''গত ২টো বছর আমরা একসঙ্গে চেষ্টা করেছিলাম। ভালো-খারাপ থাকেই। তবে এই দুটো বছর টিম আমাকে ভীষণ সাহায্য করেছে। ড্রেসিংরুমে যে সংস্কৃতি তৈরি হয়েছে, তার জন্য গর্বিত। প্রতিভা আর স্কিলের মিশ্রণে টিম পারফর্ম করেছে। বোর্ডকে ধন্যবাদ আমার ওপর আস্থা রাখার জন্য। বিশ্বকাপের পরে আমরা আবার নতুন চ্যালেঞ্জ নিতে শুরু করেছি। সেই ধারা বজায় থাকবে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget