এক্সপ্লোর

BCCI on Covid19: করোনা মোকাবিলায় ২ হাজার অক্সিজেন কনসেনট্রেটর দিল সৌরভদের বোর্ড

দেশের কোভিড অবস্থার উন্নতি না হলে বোর্ডের এরকম উদ্যোগ চালু থাকবে বলে জানানো হয়েছে।

কলকাতা: করোনা সংক্রমণের প্রথম ধাক্কার সময় ত্রাণ তহবিলে মোটা অঙ্কের অনুদান করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার যখন করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় টলমল দেশ, তখন ফের সাহায্যের হাত বাড়িয়ে দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই। এই মারণ ভাইরাসকে রুখতে ১০ লিটারের ২০০০ অক্সিজেন কনসেনট্রেটর দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট বোর্ড। এছাড়া কোভিড আক্রান্ত মানুষদের জন্য ওষুধের ব্যবস্থাও করছে বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ বলেছেন, “দেশের এই কঠিন সময় অগণিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা একেবারে সামনে থেকে লড়াই করছেন। তবুও এই ভাইরাসকে হারানোর যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি। তাই কোভিড যোদ্ধা ও ভাইরাস আক্রান্তদের সাহায্য করার জন্য বোর্ড এই উদ্যোগ নিল। আশা করি আমাদের সামান্য চেষ্টায় কিছু মানুষের উপকার হবে।”

দেশের কোভিড অবস্থার উন্নতি না হলে বোর্ডের এরকম উদ্যোগ চালু থাকবে বলে জানানো হয়েছে। বোর্ডের এই প্রয়াস সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছে।সংকটের সময় এই সাহায্য মানুষের কাজে লাগবে বলেও সোশ্যাল মিডিয়ায় আশাপ্রকাশ করেছেন অনেকে। বোর্ডের সচিব জয় শাহ দেশের মানুষকে অনুরোধ করেছেন, সম্ভব হলে ভ্যাকসিন নিয়ে নিতে।

এদিকে, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এবার অক্সিজেনের ব্যবস্থা করলেন ক্রুণাল ও হার্দিক পাণ্ড্য। পাণ্ড্য পরিবারের তরফ থেকে ২০০ অক্সিজেন কনসেনট্রেটর দেওয়া হয়েছে। দেশের ছোট শহরে এই অক্সিজেন পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে। হার্দিক ট্যুইটারে লিখেছেন, ‘দেশের বিভিন্ন ছোট শহরে স্বাস্থ্যব্যবস্থার হাল খুবই খারাপ। তাই সেখানে আমরা অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধের জোগান দিলাম। সাধারণ মানুষের ভালবাসা ও আশীর্বাদের জন্যই ক্রিকেট মাঠে দেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি। তাই এমন কঠিন সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম’।

গোটা দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। প্রতিদিন ৪ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এই অবস্থায় বোর্ড ও পাণ্ড্য ভাইদের সাহায্য সকলের কাছেই প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
Lionel Messi: বিশ্বকাপ ফাইনালই আর্জেন্তিনা জার্সিতে মেসির শেষ ম্যাচ? কী জানালেন কোচ স্কালোনি?
বিশ্বকাপ ফাইনালই আর্জেন্তিনা জার্সিতে মেসির শেষ ম্যাচ? কী জানালেন কোচ স্কালোনি?
Argentina vs Spain: ফাইনাল বাড়তি সময় বন্ধ রেখে শাকিরা-ম্যাডোনার অনুষ্ঠান! বিতর্কের মাঝে বড় আপডেট দিল ফিফা
ফাইনাল বাড়তি সময় বন্ধ রেখে শাকিরা-ম্যাডোনার অনুষ্ঠান! বিতর্কের মাঝে বড় আপডেট দিল ফিফা
FIFA World Cup Final: স্পেনের বিশ্বজয়ী দলের অঙ্গ, খেলেছিলেন ফাইনালেও, সেই তারকাকেই খেতাবি লড়াইপূর্বে যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধা
স্পেনের বিশ্বজয়ী দলের অঙ্গ, খেলেছিলেন ফাইনালেও, সেই তারকাকেই খেতাবি লড়াইপূর্বে যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধা

ভিডিও

Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee
TMC News: 'যারা চলে গেছে, তাদের দলে ফেরালে আপনার সঙ্গে থাকব না', আল্টিমেটাম কল্যাণের | ABP Ananda
Rajarhat News: রাজারহাট বিস্ফোরণে কামারহাটি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত | ABP Ananda Live
Kakdwip News: এবার কাকদ্বীপে চলল বুলডোজার, স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদে জোর অভিযান
Chok Bhanga 6ta: আমতলায় অভিষেকের অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার, রাজারহাটে বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget