এক্সপ্লোর

BCCI Home Schedule Announcement: বাংলার ক্রিকেটপ্রেমীরা তৈরি হন, শীতের ইডেনে জোড়া ম্যাচ ভারতের

Eden Gardens: ২১ নভেম্বর ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ হবে ইডেনে। এরপর ১২ ফেব্রুয়ারি। ইডেনে ক্রিস গেল-আন্দ্রে রাসেলদের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।

কলকাতা: শীতের ময়দান মানেই অলস দুপুর, মিঠে রোদ, শিরশিরে হাওয়া, আর কমলালেবুর খোসা ছাড়াতে ছাড়াতে ক্রিকেট উপভোগ করা।

এবার শীতে একেবারে জোড়া আন্তর্জাতিক ম্যাচ পাচ্ছে ইডেন। প্রথমে শীতের শুরুতে। ২১ নভেম্বর ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ হবে ইডেনে। এরপর ১২ ফেব্রুয়ারি। তখনও থাকবে শীতের আমেজ। আর ইডেনে ক্রিস গেল-আন্দ্রে রাসেলদের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।

প্রায় কুড়ি মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে কলকাতায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, চলতি নভেম্বরে ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে একদিনের ম্যাচ খেলবে ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে ভারত যে সিরিজগুলি খেলবে, সেগুলির সূচি সোমবার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সূচি অনুযায়ী, আগামী ২১ নভেম্বর ভারত এবং নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ইডেন গার্ডেন্সে হবে। সেই সঙ্গে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলবে ভারত।

২০ মাস পরে ইডেনে ক্রিকেট ফিরতে চলেছে। গত বছর ১৮ মার্চ ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে খেলার কথা ছিল ভারতের। কিন্তু বৃষ্টির জেরে সেই ম্যাচ বাতিল হয়ে যায়। সেই অনুযায়ী, ইডেনে শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০১৯ সালে। সেই বছর বাংলাদেশের বিরুদ্ধে নৈশালোকে গোলাপি বলে ঐতিহাসিক টেস্ট ম্যাচ হয়েছিল ইডেনে। ২০১৯ সালের ২২-২৪ নভেম্বরের সেই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল ভারত। ইডেনে ভারত শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল আরও আগে। ২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

ভারত-নিউজিল্যান্ড সিরিজের সূচি

  • প্রথম টি-টোয়েন্টি - ১৭ নভেম্বর, জয়পুর
  • দ্বিতীয় টি-টোয়েন্টি - ১৯ নভেম্বর, রাঁচি
  • তৃতীয় টি-টোয়েন্টি - ২১ নভেম্বর, কলকাতা
  • প্রথম টেস্ট - ২৫-২৯ নভেম্বর, কানপুর
  • দ্বিতীয় টেস্ট - ৩-৭ ডিসেম্বর, মুম্বই

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

  • ৬ ফেব্রুয়ারি, ২০২২ : প্রথম একদিনের ম্যাচ, আমদাবাদ
  • ৯ ফেব্রুয়ারি, ২০২২ : দ্বিতীয় একদিনের ম্যাচ, জয়পুর
  • ১২ ফেব্রুয়ারি, ২০২২ : তৃতীয় একদিনের ম্যাচ, কলকাতা
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২২ : প্রথম টি-টোয়েন্টি, কটক
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২২ : দ্বিতীয় টি-টোয়েন্টি, বিশাখাপত্তনম
  • ২০ ফেব্রুয়ারি, ২০২২ : তৃতীয় টি-টোয়েন্টি, তিরুঅনন্তপুরম

ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের সূচি

  • ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ, ২০২২ : প্রথম টেস্ট, বেঙ্গালুরু
  • ৫ মার্চ থেকে ৯ মার্চ, ২০২২ : দ্বিতীয় টেস্ট, মোহালি
  • ১৩ মার্চ, ২০২২ : প্রথম টি-টোয়েন্টি, মোহালি
  • ১৫ মার্চ, ২০২২ : দ্বিতীয় টি-টোয়েন্টি, ধর্মশালা
  • ১৮ মার্চ, ২০২২ : তৃতীয় টি-টোয়েন্টি, লখনউ

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

  • ৯ জুন, ২০২২ : প্রথম টি-টোয়েন্টি, চেন্নাই
  • ১২ জুন, ২০২২ : দ্বিতীয় টি-টোয়েন্টি, বেঙ্গালুরু
  • ১৪ জুন, ২০২২ : তৃতীয় টি-টোয়েন্টি, নাগপুর
  • ১৭ জুন, ২০২২ : চতুর্থ টি-টোয়েন্টি, রাজকোট।
  • ১৯ জুন, ২০২২ : পঞ্চম টি-টোয়েন্টি, দিল্লি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget