এক্সপ্লোর

IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি ঘোষণা বিসিসিআইয়ের, ১২ জুলাই শুরু প্রথম টেস্ট

IND vs WI Series: ডমিনিকায় উইন্ডসর পার্ক স্পোর্টস স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামবে। ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে ২০ জুলাই থেকে শুরু দ্বিতীয় টেস্ট। 

মুম্বই: আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হচ্ছে ভারতীয় দলের। বিসিসিআই ক্য়ারিবিয়ান সফরের সূচি ঘোষণা করল। ২টো টেস্ট, ৩টে ওয়ান ডে, ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। ১২ জুলাই থেকে শুরু টেস্ট সিরিজ। লাল বলের ক্রিকেটের মধ্যে দিয়ে ক্যারিবিয়ান সফর শুরু করছে টিম ইন্ডিয়া। ডমিনিকায় উইন্ডসর পার্ক স্পোর্টস স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামবে। ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে ২০ জুলাই থেকে শুরু দ্বিতীয় টেস্ট।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায় শুরু হবে টেস্ট ম্যাচ। টেস্ট সিরিজের শেষে ২ দিনের বিরতি রয়েছে। এরপর থেকে শুরু হতে চলেছে ৩ম্য়াচের ওয়ান ডে সিরিজ। বার্বাডোজের কিংস্টোন ওভালে প্রথম ওয়ান ডে ম্যাচ ২৭ জুলাই। ২৯ জুলাই দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ ও ১ অগাস্ট শেষ ওয়ান ডে ম্যাচ খেলা হবে ব্রায়ান লারা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধে ৭টা থেকে।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে অগাস্ট মাসের ৩ তারিখ থেকে। শেষ হবে ১৩ অগাস্ট। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচটি খেলা হবে গায়না স্টেডিয়ামে। ৬ তারিখ দ্বিতীয় ম্যাচটি ও তৃতীয় টি-টোয়েন্টিও একই মাঠে খেলা হবে। ১২ ও ১৩ তারিখ ফ্লোরিডায় চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি খেলা হবে।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে অভিষেক হতে পারে যশস্বী জয়সওয়াল ও রিঙ্কু সিংহের। ২ জনেই আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। রাজস্থান রয়্যালসের জার্সিতে ১৪ ম্যাচ ৬২৫ রান করেছিলেন এই তরুণ ওপেনার। অন্যদিকে কেকেআরের জার্সিতে ১৪৯ এর ওপর স্ট্রাইক রেটে ৪৭৪ রান করেছেন। এই দুজন ছাড়াও জিতেশ শর্মাকেও দলে নেওয়া হতে পারে। সূত্রের খবর, রুতুরাজ গায়কোয়াড ও মোহিত শর্মাও দলে ফিরতে পারেন।

হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে গত কয়েক মাসে টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দল ভাল পারফর্ম করেছে। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে যে এই ফর্ম্যাটে জাতীয় দলে আর ভাবা হচ্ছে না, তার আন্দাজ আগেই দিয়ে দিয়েছে বিসিসিআই। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ২ জনকে একবারও টি-টোয়েন্টি ফর্ম্যাটের জন্য জাতীয় দলে ভাবা হয়নি। রিঙ্কু ও জয়সওয়ালকে দলে নেওয়ার ছাড়াও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটি কোর টিম গড়ার কথা ভাবছে বিসিসিআই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget