এক্সপ্লোর

ডোপ টেস্টে ব্যর্থ, পাঁচ মাস নিষিদ্ধ ইউসুফ পাঠান, তবে খেলতে পারবেন আইপিএলে

নয়াদিল্লি: ভারতের জাতীয় দলে ফিরে আসার চেষ্টার মধ্যেই ধাক্কা খেলেন অলরাউন্ডার ইউসুফ পাঠান। গত বছর ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় ইউসুফের ওপর পাঁচমাসের নিষেধাজ্ঞা আরোপ করল বিসিসিআই। যেহেতু ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার ঘটনা গত বছরের। তাই ওই নিষেধাজ্ঞা চলতি বছরের ১৪ জানুয়ারিতেই শেষ হয়ে যাবে। বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ডোপিং লঙ্ঘনের জন্য ইউসুফ পাঠানকে সাসপেন্ড করা হয়েছে। ইউসুফ ভুলবশত একটি নিষিদ্ধ বস্তু খেয়েছিলেন, যা সাধারণত কাফ সিরাপে থাকে। গত বছরের ১৬ মার্চ একটি ঘরোয়া টি ২০ টুর্নামেন্টে চলাকালে বোর্ডের ডোপিং পরীক্ষার জন্য ইউসুফ তাঁর মূত্রের নমুনা পাঠিয়েছিলেন। সেই নমুনায় টারবুটালাইন পাওয়া যায়। ওয়াডার নিষিদ্ধ বস্তুর তালিকায় রয়েছে টারবুটালাইন। ভারতের হয়ে ৫৭ টি একদিনের ও ২২ টি ২০ ম্যাচ খেলেছেন ইউসুফ। বোর্ডের ডোপিং বিরোধী আইনের ২.১ ধারায় অভিযুক্ত হন এবং লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। বোর্ডকে ইউসুফ জানান, ভুলবশত তাঁকে টারবুটালাইন সমন্বিত ওষুধ তাঁকে দেওয়া হয়েছিল। বোর্ড জানিয়েছে, ইউসুফ যে ব্যাখ্যা দিয়েছেন তা সন্তোষজনক। তিনি যে বস্তু গ্রহণ করেছিলেন তা শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রতিরোধের জন্য। তিনি পারফরম্যান্স বাড়ানোর জন্য ওই নিষিদ্ধ বস্তু সেবন করেননি। সমস্ত দিক বিবেচনা করে বোর্ড তাঁর ওপর পাঁচ মাসের নিষেধাজ্ঞা আরোপ করে। গত বছরের ২৮ অক্টোবর বোর্ড ইউসুফকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল। বোর্ড শেষপর্যন্ত ইউসুফের নিষেধাজ্ঞার সময়সীমা গত বছরের ১৫ আগস্ট থেকে আরোপের সিদ্ধান্ত নেয়। এরফলে ওই নিষেধাজ্ঞা আগামী ১৪ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে। এরফলে তাঁর আইপিএলে খেলার ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। কারণ, আইপিএলের নিলাম হবে ২৭-২৮ জানুয়ারি। সাজা ঘোষণার পর ইউসুফ বলেছেন, ভারত ও তাঁর নিজের রাজ্য দল বরোদার হয়ে খেলাটা তাঁর কাছে গর্বের বিষয়। তাই এমন কিছু তিনি করবেন না, যাতে মাতৃভূমি ও বরোদার বদনাম হয়। ভবিষ্যতে ওষুধ খাওয়ার ব্যাপারে আরও বেশি সতর্ক থাকবেন বলেও জানিয়েছেন ইউসুফ।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kuldeep Yadav: কুলদীপ যাদবের বিয়েতে উপস্থিত বাগেশ্বর বাবা! কী কী উপহার দিলেন বোলারকে?
কুলদীপ যাদবের বিয়েতে উপস্থিত বাগেশ্বর বাবা! কী কী উপহার দিলেন বোলারকে?
Donald Trump: নিজের দেশেই নিষিদ্ধ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা শুরু
নিজের দেশেই নিষিদ্ধ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা শুরু
Suryakumar Yadav: আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
Litton Das: চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার
চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget