এক্সপ্লোর

বিরাট ক্ষতির পরও কোহলিদের প্রাপ্য টাকায় হাত দেবে না বোর্ড, সাফ জানালেন সৌরভ

কোনওরকম বেতন কাটা হবে না ক্রিকেটারদের।

নয়াদিল্লি: কোনওরকম বেতন কাটা হবে না ক্রিকেটারদের। আইপিএল হোক বা না হোক, ক্রিকেটারদের বেতনে কোনওরকম কাটছাঁট করবে না বিসিসিআই, সাফ জানিয়ে দিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

করোনার কারণে এবছরের মতো বিশ বাঁও জলে ভারতের কোটিপতি ক্রিকেট লিগ। আদৌ হবে কিনা বা হলেও কবে হবে, এ বিষয়ে কোনও নির্দিষ্ট তারিখ বিসিসিআই এখনও জানাতে পারেনি। তার ওপর অক্টোবরে ভারতের অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। সেখানে অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। তারপর আবার অস্ট্রেলিয়াতেই অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। এদিকে আবার ক্রিকেটারদের ন্যূনতম ১৪ দিন আইসোলেশনের কথাও বলা হচ্ছে। সব মিলিয়ে শেষ পর্যন্ত কোনটা কতটা করা সম্ভব হবে, তা নিয়ে সন্দিহান ভারতীয় ক্রিকেট বোর্ড।

তবে বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানেদের পারিশ্রমিক কেটে নেওয়ার পথে বোর্ড যে হাঁটবে না, তা একপ্রকার পরিষ্কার। একটি ইংরাজি সংবাদমাধ্যমকে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, “আমাদেরকে দেখতে হবে ভাঁড়ারে কত টাকা রয়েছে। আইপিএল না হওয়ার কারণে বোর্ডের ৪ হাজার কোটি টাকার ক্ষতি হবে। এটা বিরাট ক্ষতি। যদি কোনও একসময় গিয়ে আইপিএল আয়োজন করা যায়, আমরা ক্রিকেটারদের প্রাপ্য কেটে নেব না।”

এদিকে করোনার কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এখনও পর্যন্ত ধার্য ক্রীড়াসূচি অনুযায়ী ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের পরই বিরাট কোহলিদের খেলতে হবে বিশ্বকাপ (টি-২০)। তারপর ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ করা কতটা সম্ভবপর হবে বিশেষ করে যেখানে অন্তত ১৪ দিনের আইসোলেশন মানতে হবে, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়।

 

সেরা শিরোনাম

Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
Gavaskar On Rishabh Pant: 'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন
'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget