এক্সপ্লোর

Ranji Trophy: দেরিতে ম্যাচ শুরুর বিতর্কের মাঝেই কাকা-ভাইপোর জুটিতে লড়াইয়ের শপথ বাংলার

Eden Gardens: ইডেন গার্ডেন্সে ম্যাচের দ্বিতীয় দিন বাংলাকে তাড়া করল বাস্তবের কুয়াশা। খেলা শুরুই করা হল লাঞ্চের পর, দুপুর ১২টায়। সকালের সেশন খেলাই হল না। যদিও তা নিয়ে বিতর্কও রইল।

সন্দীপ সরকার, কলকাতা: প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট। রঞ্জি ট্রফির গ্রুপ বি-র পয়েন্ট টেবিলে এখনও কুয়াশাচ্ছন্ন বাংলার যোগ্যতা অর্জনের আকাশ (Ranji Trophy)। যে কুয়াশা কাটিয়ে রৌদ্রজ্জ্বল আকাশের দেখা পেতে ছত্তীসগড়ের বিরুদ্ধে সরাসরি জয় ও ৬ পয়েন্ট মহার্ঘ বাংলা শিবিরের কাছে (BEN vs CSCS)।

ইডেন গার্ডেন্সে ম্যাচের দ্বিতীয় দিন অবশ্য বাংলাকে তাড়া করল বাস্তবের কুয়াশা। খেলা শুরুই করা হল লাঞ্চের পর, দুপুর ১২টায়। সকালের সেশন খেলাই হল না। যদিও তা নিয়ে বিতর্কও রইল। কারণ, সকাল ১১টা নাগাদ যখন কুয়াশা কাটিয়ে রোদ উঠল, তখনও ম্যাচ শুরু করলেন না আম্পায়াররা। তারপর আচমকা লাঞ্চ ব্রেক. ঘোষণা করা হল। যা দেখে বাংলা শিবিরও খুব প্রসন্ন বলে খবর নেই। বলা হল, কেন ম্যাচ আরও আগে শুরু করা হল না। এমনকী, সকলে কুয়াশা কেটে রোদ উঠছে দেখে মধ্যাহ্নভোজের বিরতি কেন এগিয়ে আনা হল না, যাতে অন্তত আরও আঘ ঘণ্টা আগে ম্যাচ শুরু করা যায়, সে প্রশ্নও উঠল। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে বাংলা ক্রিকেট দলের সঙ্গে যুক্ত একজন তো বলেই দিলেন, 'হাস্যকর সিদ্ধান্ত।'

শুক্রবার প্রথম দিন খেলা হয়েছিল ৭৩ ওভার। শনিবার সারাদিনে খেলা হল ৫৫ ওভার! আর তাতে উঠল ১৭৫ রান। সব মিলিয়ে দু'দিন ব্যাট করে বাংলার স্কোর ১২৮ ওভারে ৩৮১/৮। শুক্রবার অনুষ্টুপ মজুমদার ৫৫ ও অভিষেক পোড়েল ৪৭ রান করে অপরাজিত ছিলেন। অনুষ্টুপ শেষ পর্যন্ত ৭১ রান করে ফেরেন। আর অভিষেক করলেন ২১৯ বলে ১১৪ রান। ঘরোয়া ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। ঘটনাচক্রে, দুজনই হুগলির ক্রিকেটার। অনুষ্টুপের বয়স ৩৯। অভিষেক ২১। অনেকে বলেন, কাকা-ভাইপো। আর সেই জুটিতে পঞ্চম উইকেটে ২০০ বলে উঠল ১২০ রান। দিনের শেষে কর্ণ লাল ২৪ ও সূরয সিন্ধু জয়সওয়াল ৩৩ রানে ক্রিজে।

কিন্তু এই ম্যাচ থেকে সরাসরি জয় সম্ভব? এখনও ইনিংস ডিক্লেয়ার করা হল না কেন? নাকি বাংলা শিবির আশঙ্কা করছে পাছে প্রথম ইনিংসের লিডও হাতছাড়া হয়?

কোচ লক্ষ্মীরতন শুক্ল জানালেন, কী হতে চলেছে তাঁদের কৌশল। বললেন, 'রবিবার সকালে আর ৪-৫ ওভার ব্য়াট করেই ইনিংস ডিক্লেয়ার করে দেব। বোর্ডে চারশো রান তুলতে চাইছি। যাতে করে মনস্তাত্ত্বিক দিক থেকেও ভাল জায়গায় থাকতে পারি। তারপর ওদের দ্রুত অল আউট করার জন্য ঝাঁপাবে আমাদের বোলাররা।'

আরও পড়ুন: পারিবারিক সমস্যাতেও লক্ষ্যে অটল, শামির তত্ত্বাবধানে বাংলায় তৈরি হচ্ছে নতুন পেস-অস্ত্র

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget