এক্সপ্লোর

Bengal Mountaineers: বাংলার পর্বতারোহীরা জয় করলেন দুই দুর্গম শৃঙ্গ, জানালেন অভিজ্ঞতার কথা

Bengal Sports News: কলকাতায় যখন দুর্গাপুজোর আমেজ, ব্যক্তিগত উদ্যোদে তখন বসন্ত, রুম্পা, প্রশান্ত, সুব্রত, পার্থরা রোমাঞ্চকর অভিযানে।

কলকাতা: পর্বতারোহণের মরশুম চলে এসেছে। অভিযানে বেরিয়ে পড়ছেন পর্বতারোহীরা। পিছিয়ে নেই বাংলার পর্বতারোহীরাও। কলকাতার পাহাড়প্রেমীরাও অভিযানে বেরিয়ে পড়ছেন। নতুন নতুন শৃঙ্গজয়ের লক্ষ্য নিয়ে। কলকাতার সূর্য চৌধুরী (Bengal climbers Surjo Chowdhury) ৬৮১২ মিটার উচ্চতার মাউন্ট আমা ডাবলাম (Ama Dablam) জয় করলেন বঙ্গ পর্বতারোহী। যে শৃঙ্গকে হিমালয়ের ম্যাটারহর্ন বলা হয়।                    

কী এই ম্যাটারহর্ন? আল্পস পর্বতমালার কুখ্যাত এক শৃঙ্গ। খাড়াই আর দুর্গম। যে কারণে এই শৃঙ্গকে এড়িয়ে চলেন অনেক পর্বতারোহী। আমা ডাবলামও অনেকটা সেরকমই। খাড়াই। বিপদসঙ্কুল।                      

আরও পড়ুন: বয়স মোটে সাড়ে তিন! ফিডে রেটিং পেয়ে দাবার ইতিহাসে নাম তুলে ফেলল কলকাতার খুদে অনীশ

পাশাপাশি ৬৪ বছর বয়সী বিখ্যাত বাঙালি পর্বতারোহী বসন্ত সিংহ রায় একটি দলের নেতৃত্ব দিয়ে মাউন্ট গোরি চেন জয় করেছেন। উত্তর পূর্ব ভারতে যা হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। দুই সাফল্যই এসেছে গত ২১ অক্টোবর।                  

প্রথম ভারতীয় সিভিলিয়ান হিসেবে অরুণাচল প্রদেশের ৬ হাজার ৫৩০ মিটার উচ্চতার গোরি চেন পর্বতশৃঙ্গ জয় করেছেন কৃষ্ণনগরের পর্বতারোহী বসন্ত সিংহ রায়। তিনি নেতৃত্ব দেন মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের ৪ অভিযাত্রীকেও। তাঁর দলে ছিলেন রুম্পা দাস, প্রশান্ত সিংহ, সুব্রত ঘোষ ও পার্থসারথি লায়েক।                    

 

বসন্ত সিংহ রায় জানিয়েছেন, ১০ অক্টোবর তাঁরা মগো গ্রামে পৌঁছেছিলেন। তারপর ২১ অক্টোবর সকাল ৬টা ২৫ মিনিটে গোরি চেন পর্বতশৃঙ্গ জয় করেন তাঁরা। কলকাতায় যখন দুর্গাপুজোর আমেজ, ব্যক্তিগত উদ্যোদে তখন বসন্ত, রুম্পা, প্রশান্ত, সুব্রত, পার্থরা রোমাঞ্চকর অভিযানে। দলের অন্যতম সদস্য রুম্পা বলেছেন, অভিযান শুরু হলেই আলাদা এক রোমাঞ্চ অনুভব করেন তাঁরা। সামিটের ঠিক আগে ৫০ মিটার খাড়াই একটি অংশ রয়েছে। সেটা নিয়ে বেশ উদ্বেগে ছিলেন তাঁরা। যদিও শেষ পর্যন্ত সফল হয়েছেন।

আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগানে কোনও আপত্তি নেই, কী বললেন মহম্মদ শামি?
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগানে কোনও আপত্তি নেই, কী বললেন মহম্মদ শামি?
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget