এক্সপ্লোর

Kick Boxing: ছোটদের কিক বক্সিংয়ে নজরকাড়া পারফরম্যান্স বাংলার

West Bengal Kick Boxing: খুদেদের কিক বক্সিংয়ে (Kick Boxing) বড় সাফল্য বাংলার। অনূর্ধ্ব ৭ থেকে অনূর্ধ্ব ১০ বয়সসীমার জাতীয় স্তরের প্রতিযোগিতায় তৃতীয় স্থানে শেষ করল বাংলা।

কলকাতা: খুদেদের কিক বক্সিংয়ে (Kick Boxing) বড় সাফল্য বাংলার। অনূর্ধ্ব ৭ থেকে অনূর্ধ্ব ১০ বয়সসীমার জাতীয় স্তরের প্রতিযোগিতায় তৃতীয় স্থানে শেষ করল বাংলা। সাতটি সোনা, সাতটি রুপো ও ৮টি ব্রোঞ্জ-সহ মোট ২২টি পদক জিতেছে বাংলা।

ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্টে পদক জিতেছে কলকাতার তিন খুদে। পয়েন্ট ফাইট বিভাগে সোনা জিতেছে শালিনি হেলা ও বিল্টু সর্দার। লাইট কনট্যাক্ট ফাইট বিভাগে রুপো জিতেছে শালিনি হেলা ও শ্লোক জৈন। ওই বিভাগে ব্রোঞ্জ জিতেছে বিল্টু।

ওয়াকোর আন্তর্জাতিক রেফারি তথা কলকাতা জেলা কিক বক্সিং সংস্থার সাধারণ সচিব পার্থ মিত্র বলছেন, ‘কোভিডের পর অনূর্ধ্ব ৭ থেকে অনূর্ধ্ব ১০ বিভাগে এটাই প্রথম জাতীয় স্তরের টুর্নামেন্ট। শিলিগুড়িতে বিএসএফের ফিফটিনথ ব্যাটেলিয়নের ক্যাম্পাসে এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। বাংলা থেকে মোট ২৩ জন অংশগ্রহণ করেছিল। কলকাতা থেকে তিনজন অংশ নিয়েছিল। বাংলার পারফরম্যান্স বেশ ভাল। আমরা সাতটি সোনা, সাতটি রুপো ও আটটি ব্রোঞ্জ জিতেছি। কলকাতার প্রতিযোগীরা দু’টি সোনা, দু’টি রুপো ও একটি ব্রোঞ্জ জিতেছে।’

পার্থ আরও বলছেন, 'দু’বছর সেভাবে প্রস্তুতিই হয়নি। তারপরেও এই পারফরম্যান্স দারুণ অভিজ্ঞতা। ২০২১ সালের অক্টোবর মাসের পর থেকে আমরা ঠিকমতো ট্রেনিং করতে পেরেছি। কম সময়ের মধ্যে প্রচুর পরিশ্রম করতে হয়েছে আমাদের। তাই ছেলে-মেয়েদের ওপর বেশ চাপ পড়েছে। তবে এই সাফল্য ওদের সব ধকল ভুলিয়ে দেবে। খুদে প্রতিযোগী ও তাদের মা-বাবা, সকলেই খুব খুশি।'

করোনা অতিমারির পরে প্রথম চিলড্রেন্স ন্যাশনাল আয়োজিত হয়েছিল শিলিগুড়িতে। সেখানে নজরকাড়া পারফরম্যান্সের পর পরবর্তী লক্ষ্যও সাজিয়ে ফেলেছেন পার্থ। বলছেন, 'যাদের বয়স দশ পেরিয়ে গিয়েছে, তাদের ক্যাডেট ও জাতীয় যুব মিটের জন্য প্রস্তুতি শুরু হবে এরপর। পাশাপাশি আগামী অগাস্ট মাসে আন্তর্জাতিক মিট রয়েছে। তার জন্য প্রস্তুতি শুরু হবে।'

আরও পড়ুন: উনিশেই মৃত্যু বাংলার প্যারা সাঁতারুর, অর্থাভাবে মিলছে না দেহ, দিশেহারা বাবা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget