এক্সপ্লোর

T20 World Cup 2022: ভারতীয় শিবিরে উদ্বেগের মেঘ, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না সেরা পেসার?

BCCI News: আচমকাই শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। টি-টোয়েন্টি বিশ্বকাপ আর মাত্র মাস তিনেক দূরে। কিন্তু সূত্রের খবর, সেই টুর্নামেন্টে নাও খেলতে পারেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত ভারতের সেরা পেস অস্ত্র?

আচমকাই শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। টি-টোয়েন্টি বিশ্বকাপ আর মাত্র মাস তিনেক দূরে। কিন্তু সূত্রের খবর, সেই টুর্নামেন্টে নাও খেলতে পারেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। পিঠের চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন। আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন ডানহাতি পেসার। জানা গিয়েছে, বুমরার চোট সারতে বেশ কিছুদিন সময় লাগবে। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি নাও খেলতে পারেন।

এশিয়া কাপের বাইরে

এশিয়া কাপের আগেই ভারতীয় শিবিরে (Team India) জোরাল ধাক্কা লেগেছিল। চোটের কারণে ছিটকে গিয়েছিলেন তারকা পেসার। দলের সেরা পেস-অস্ত্রকে ছাড়াই এশিয়া সেরার লড়াইয়ে নামতে হবে রোহিত শর্মাদের।

পিঠের চোটে কাবু যশপ্রীত বুমরা । তাঁকে ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোমবার সংবাদসংস্থা পিটিআই-কে জানানো হয়েছে, পিঠের চোটের জন্য এশিয়া কাপে খেলতে পারবেন না ডানহাতি জোরে বোলার।

কী বলছেন রোহিত?

চার বছর আগে এশিয়া কাপের আসরে যখন ভারত অংশ নিয়েছিল সেবার অধিনায়ক ছিলেন তিনি। খেতাবও জিতেছিলেন। তবে এবারের এশিয়া কাপে (Asia Cup 2022) একেবারে জাতীয় দলের পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবেই মাঠে নামবেন রোহিত শর্মা (Rohit Sharma)। পরপর টানা ইংল্য়ান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার আসন্ন এশিয়া কাপ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন হিটম্যান। 

২০১৮ সালে রোহিতের নেতৃত্বেই এশিয়া কাপ ও নিদাহাস ট্রফি পরপর জিতেছিল ভারত। এবার রোহিত যখন দেশের ক্রিকেট দলের সব ফর্ম্যাটে পূর্ণাঙ্গ অধিনায়ক, তখনও রোহিতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এশিয়া কাপ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টােয়েন্টি সিরিজে জয়ের পরই  হিটম্যান বলছেন, ''গত বছর টি-টােয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর আমরা নিজেদের চরিত্রে কিছু বদল এনেছিলাম। দলের ছেলেদের মানসিকতা বদলে গিয়েছিল। অধিনায়ক ও কোচের তরফে বার্তা যদি পরিষ্কার থাকে, তবে ছেলেরাও নিজেদের মেলে ধরতে পারে। তেমনটা হলেই সবাই স্বাধীনভাবে চাপমুক্ত হয়ে খেলতে পারে। সামনে এশিয়া কাপেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কিন্তু ছেলেরা সবাই তৈরি নিজেদের মেলে ধরতে। চাপমুক্ত হয়ে খেললেই সাফল্য আসবে।''

আরও পড়ুন: এক বছরে ৭ অধিনায়ক! কোচ তো একই, সমস্যা হবে না, বলছেন প্রাক্তন স্পিনার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
England Football Team: ইংল্যান্ডের ক্রীড়ামহলে ফের নাইটক্লাব বিতর্ক, বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের
ইংল্যান্ডের ক্রীড়ামহলে ফের নাইটক্লাব বিতর্ক, বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের
Lionel Messi: বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget