এক্সপ্লোর

Nations League: জার্মানিকে আটকে দিল হাঙ্গেরি, ইউরোর দুই ফাইনালিস্টের ম্যাচ ড্র

Germany vs Hungary: দুর্বল হাঙ্গেরির বিরুদ্ধে আটকে গেল শক্তিশালী জার্মানি।

নয়াদিল্লি: তুলনামূলকভাবে দুর্বল হাঙ্গেরির বিরুদ্ধে আটকে গেল শক্তিশালী জার্মানি। শনিবার উয়েফা নেশনস লিগের গ্রুপ এ৩-র হেভিওয়েট ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউরোর দুই ফাইনালিস্ট দল ইতালি-ইংল্যান্ড। অপরদিকে, হাঙ্গেরির বিরুদ্ধে মাঠে নেমেছিল জার্মানি। দুই ম্যাচই শেষমেশ ড্র হল।

আয়োজক দেশ হাঙ্গেরির বিরুদ্ধে মাত্র ছয় মিনিটের মাথায়ই পিছিয়ে পড়ে জার্মানি। ম্যানুয়েল নয়্যার রোলান্ড সালাইয়ের জোরাল হেডার বাঁচিয়ে দিলেও, ফিরতি বল জালে জড়িয়ে দেন ন্যাগি। তবে ম্যাচে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি জার্মানদের। জোনাস হফম্যান টানা দ্বিতীয় ম্য়াচে জাতীয় দলের হয়ে গোল করে সমতা ফেরান। শ্লটারবেকের মাপা ক্রস থেকে ঠান্ডা মাথায় হাঙ্গেরি গোলকিপারকে পরাস্ত করে বল জালে জড়ান হফম্যান।

দ্বিতীয়ার্ধে হফম্যান জার্মানদের এগিয়ে দিতেই পারতেন। তবে একক দক্ষতায় গোলের কাছাকাছি পৌঁছেও তিনি সতীর্থ টিমো ওয়ার্নারের জন্য বল বাড়াতে যান, যা হাঙ্গেরি রক্ষণ আটকে দেয়। এদিন নয়্যার না থাকলে জার্মানদের অবস্থা বেশ কঠিন হতো। প্রথমার্ধে পা দিয়ে আট্টিলার শট অসাধারণভাবে বাঁচিয়ে দেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধের শেষের দিকেও হু হু করে আক্রমণ করা হাঙ্গেরি ফরওয়ার্ডদের বিরুদ্ধে একাধিক সেভ করে দলকে লাগাতার চতুর্থ ম্যাচ ড্র করতে সাহায্য করেন জার্মান গোলরক্ষক। যদিও ম্যাচে রক্ষণ থেকে আক্রমণ, জার্মানদের সব বিভাগেই বেশ দুর্বল দেখিয়েছে।

অপরদিকে, মলিনিউ স্টেডিয়ামে গত বছরের ইউরো ফাইনালে হওয়া অশান্তির ফলে ফিফার শাস্তির জেরে মাত্র তিন হাজার স্কুল পড়ুয়াদের সামনে খেলা হয় ইতালি-ইংল্যান্ড ম্যাচ। দুই দলের কোচই দলে একগুচ্ছ বদল আনেন। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন ম্যাচের শুরু থেকে খেলেননি। ইউরো ফাইনালের মতো শুরুতেই গোল করার দারুণ একটি সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। তবে রাহিম স্টার্লিংয়ের ক্রস থেকে মেসন মাউন্টের শট বারে লেগে ফিরে আসে।

মন্থরভাবে শুরু করার পর ধীরে ধীরে ম্য়াচে ফেরে ইতালি। অ্যারন রাম্সডেল এক অনবদ্য সেভ না করলে সান্দ্রো তোনালি ইতালিকে ম্যাচে এগিয়ে দিতেই পারতেন। প্রথমার্ধের কার্যত শেষ আক্রমণে রাম্সডেল ফের একবার দারুণ সেভ করেন। এবার তিনি ম্যানুয়েল লোকাতেল্লির শট বাঁচান। দ্বিতীয়ার্ধে ইংল্য়ান্ড আক্রমণে ঝাঁঝ বাড়িয়ে গোলের সুযোগও তৈরি করতে থাকে। তবে শেষমেশ ম্যাচ গোলশূন্যই শেষ হয়। এই ফলাফলের জেরে ইংল্যান্ড মাত্র দুই পয়েন্ট নিয়ে তাদের গ্রুপের শেষে আছে। পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইতালি। হাঙ্গেরি ও জার্মানির দখলে রয়েছে তিন পয়েন্ট।

আরও পড়ুন: প্রথম দিনই বাড়ল দর, রেকর্ড গড়ার পথে আইপিএলের সম্প্রচার স্বত্ব

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget