এক্সপ্লোর

Lara On Bumrah: তাঁর ব্যাটিং রেকর্ডই ভেঙে দিয়েছেন 'বোলার' বুমরা, ট্যুইটে কী বললেন লারা?

Bumrah Record: টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে সবচেয়ে বেশি রান করেছেন ব্যাট হাতে। তাও আবার বিশ্বের অন্যতম সেরা পেসার স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) ওভারে।

এজবাস্টন: তিনি ভারতীয় দলের তারকা পেসার। বল হাতে রেকর্ড ভাঙা-গড়া যেন তাঁর বাঁ হাতের খেল। কিন্তু ব্যাট হাতে রেকর্ড গড়েছেন বুমরা (Jasprit Bumrah)? এমনটা কানে এলে অবাক হতেই হয়। কিন্তু ঠিক সেই কাজটাই গতকাল করে ফেলেছেন বুমরা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে সবচেয়ে বেশি রান করেছেন ব্যাট হাতে। তাও আবার বিশ্বের অন্যতম সেরা পেসার স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) ওভারে। ১ ওভারে ২৯ রান তুলে বিশ্বরেকর্ড গড়েছেন বুমরা। আর এই রেকর্ড গড়ার পথেই তিনি ভেঙে দিয়েছেন কিংবদন্তী ব্রায়ান লারার রেকর্ড। নতুন রেকর্ডের মালিককে এরপরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে ভোলেননি ত্রিনিদাদের রাজপুত্র। 

শুভেচ্ছা বার্তায় কী জানিয়েছেন লারা?

লারা তাঁর সোশ্যাল মিডিয়ায় বুমরাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ''টেস্টে এক ওভারে সর্বাধিক রানের রেকর্ড ভাঙার জন্য তরুণ জসপ্রীত বুমরাহকে অভিনন্দন জানাতে আমার সঙ্গে যোগ দিন। খুব ভালো!'' 

 

কীভাবে হল রেকর্ড?

এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিন ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) এক ওভারে ২৯ রান তুললেন বুমরা। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত এক ওভারে ওঠা সর্বোচ্চ রান। এর আগে ব্রায়ান লারা ছিলেন এই রেকর্ডের মালিক। ২০০৩-০৪ মরসুমে দক্ষিণ আফ্রিকার স্পিনার রবিন পিটারসেনের এক ওভারে ২৮ রান তুলেছিলেন লারা।

অস্ট্রেলিয়ার জর্জ বেইলিরও টেস্টে এক ওভারে ২৮ রান নেওয়ার রেকর্ড রয়েছে। তবে লারার চেয়ে বাউন্ডারি কম মেরেছিলেন বলে তালিকায় তিনি তৃতীয়। ব্রডের অবশ্য দুর্গতির এখানেই শেষ নয়। তিনি ওই ওভারেই ৬ রান অতিরিক্ত হিসাবে দেন। সব মিলিয়ে ব্রডের ওই ওভারে ৩৫ রান ওঠে। উল্লেখ্য, এর আগে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রডের এক ওভারে যুবরাজ সিংহ ৩৬ রান তুলেছিলেন। সেটিও ছিল বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টিতেও এখনও পর্যন্ত ১ ওভারে সর্বোচ্চ রান খরচ করেছেন ব্রড।

আরও পড়ুন: "বাবা-মায়েদের দৃষ্টিভঙ্গি বদলেছে, পুল্লেলা গোপীচন্দের সাফল্যকেও ছাপিয়ে যাক আগামী প্রজন্ম"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
France Football Team: ২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
FIFA World Cup: অটিজ়ম আক্রান্ত ছেলের জন্যই ঝাঁকড়া চুল, স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলারের কাহিনি চোখে জল আনবে
অটিজ়ম আক্রান্ত ছেলের জন্যই ঝাঁকড়া চুল, স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলারের কাহিনি চোখে জল আনবে

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE
CJP-Government Meeting | প্রায় দু'ঘণ্টা বৈঠক ককরোচ-কেন্দ্র, কী কী বিষয়ে আলোচনা হল?
NEET Protest in Kolkata |
Abhishek Banerjee Sebaashray | সেবাশ্রয়ের সঙ্গে জড়িত অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে কাউন্সিলকে চিঠি
Fake Birth Certificate Row in Bengal | পঞ্চায়েত প্রধান, পুরপ্রধানদের রেজিস্ট্রারের ভূমিকা বাতিল, পোস্ট করে জানালেন মুখ্য়মন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget