এক্সপ্লোর

ব্রিজ জুয়া নয়, দাবার চেয়েও কঠিন, বলছেন এশিয়ান গেমসে বাংলার দুই সোনাজয়ী

জাকার্তা: ভারতের বেশিরভাগ মানুষই ব্রিজকে জুয়া বলে মনে করেন। উচ্চশিক্ষিত ব্যক্তিদের মধ্যেও এই ধারণা আছে। আজ এশিয়ান গেমসে সোনা জেতার পর এই ধারণা বদলানোর জন্য উদ্যোগ নিতে চাইছেন প্রণব বর্ধন ও শিবনাথ সরকার। বাংলার এই দুই খেলোয়াড়ের দাবি, দাবার চেয়েও কঠিন ব্রিজ। জেতার জন্য ভাগ্য নয়, দক্ষতা প্রয়োজন। প্রণব বলেছেন, ‘ব্রিজ খেলায় যুক্তি দরকার হয়। দাবার মতোই এটি বুদ্ধির খেলা। তবে দাবার চেয়ে ব্রিজ কঠিন। কারণ, দাবা একজনই খেলেন। ব্রিজে একটি দলে দু’জন খেলোয়াড় থাকেন। খেলা চলাকালীন সঙ্গীর সঙ্গে কথা বলা যায় না। অন্যের চাল বুঝতে হয়। সঙ্গী কী ভাবছে, সেটা আন্দাজ করতে হয়। এটা কোনওভাবেই জুয়া নয়। সবাই প্রথমে একইরকম তাস পায়। তাই ভাগ্যের কোনও ব্যাপার নেই। পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়।’ ব্রিজ নিয়ে মানুষের ভুল ধারণা প্রসঙ্গে পুরনো একটি ঘটনার কথা উল্লেখ করেছেন প্রণব। তিনি জানিয়েছেন, ‘আমি মন্ট্রিলে একটি প্রতিযোগিতায় যোগ দিতে যাওয়ার জন্য পাসপোর্ট রিনিউ করতে গিয়েছিলাম। পাসপোর্ট অফিসের এক অধিকারিক আমায় প্রশ্ন করেন, আপনি জুয়া খেলতে কানাডা যাচ্ছেন? আমি তাঁকে বলি, আপনি আমার ফাইলটা ভালভাবে দেখেননি। তিনি শিক্ষিত মানুষ হয়েও জানেন না ব্রিজ একটি খেলা, জুয়া নয়।’ প্রণবের সঙ্গে দু’দশক ধরে খেলছেন শিবনাথ। তিনি বলেছেন, ‘ব্রিজ শুধু বয়স্করাই খেলে, এই ধারণা ভুল। সিঙ্গাপুর দলে তরুণ খেলোয়াড়রা ছিল। অনেক খেলোয়াড়ই ছিল যাদের বয়স কুড়ির কোঠায়। এটা ধনীদের খেলাও না। পশ্চিমবঙ্গে সমাজের সব শ্রেণির মানুষই ব্রিজ খেলে।’ জাতীয় ব্রিজ ফেডারেশনের সাম্মানিক কোষাধ্যক্ষ নির্মল রাজাগোপালন বলেছেন, তাঁরা মানুষের নেতিবাচক ধারণা দূর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় স্তরে খেলাটি চালু করতে চাইছেন। স্কুলেও খেলাটি চালু করার চেষ্টা চলছে।

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget