এক্সপ্লোর

এই মুহূর্তে বুমরাহ কার্যত ‘আনপ্লেয়েবল’, বলছেন ভেট্টোরি

আগামী মঙ্গলবার বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। তার আগে ভারতীয় ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ সম্পর্কে কিউই ব্রিগেডকে সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রাক্তন স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি।

ম্যাঞ্চেস্টার: আগামী মঙ্গলবার বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। তার আগে ভারতীয় ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ সম্পর্কে কিউই ব্রিগেডকে সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রাক্তন স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভেট্টোরি বলেছেন, এই পর্যায়ে বুমরাহকে খেলাটা কার্যত দুরুহ (আনপ্লেয়েবল) হয়ে উঠেছে। এই বিপজ্জনক ভারতীয় বোলারকে সতর্কতার সঙ্গে খেলার বার্তা দিয়েছেন ভেট্টোরি। চলতি টুর্নামেন্টে ১৭ উইকেট নিয়েছেন বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে গত আটটি ম্যাচে তিনিই সর্বাধিক উইকেট সংগ্রহকারী। ভারতও দুরন্ত ফর্মে রয়েছে। গত আটটি ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে তারা। হেরেছে শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে। বুমরাহ সম্পর্কে কিউই ব্রিগেডকে সতর্ক করে করে ভেট্টোরি বলেছেন, এজবাস্টনে ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে কীভাবে বড় স্কোরের দিকে এগোনো যায়, তা দেখিয়েছে। বুমরাহকে এখন খেলাটা খুবই দুরুহ হয়ে উঠেছে। ইংল্যান্ডের বিরুদ্ধেও বুমরাহ যথারীতি কৃপণ বোলিংই করেছেন। কিন্তু তা সত্ত্বেও ইংল্যান্ড ভারতের অন্য বোলারদের রান তোলার জন্য বেছে নিয়েছিল। তারা স্পিনারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিল। হার্দিক পান্ড্য, এমনকি ডেথ ওভারগুলিতে মহম্মদ শামির বোলিংয়েও আক্রমণাত্মকভাবে খেলেছিল ইংল্যান্ড। উল্লেখ্য, নেট রান রেটে পাকিস্তানের থেকে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে পৌঁছেছে নিউজিল্যান্ড। অন্যদিকে, পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে ভারত। গ্রুপ পর্বে ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। এজন্য দুটি দল চলতি টুর্নামেন্টে প্রথমবার সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হবে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং নিয়েও কিউই শিবিরকে পরামর্শ দিয়েছেন ভেট্টোরি। তিনি বলেছেন, বল হাতে শুরু থেকেই আগ্রাসী ভূমিকা নিতে হবে নিউজিল্যান্ডকে। শুরুতেই উইকেট তুলে নিয়ে ভারতের মিডল অর্ডারকে চাপে ফেলতে হবে। ভারতের মিডল অর্ডারে এমনিতেই ধারাবাহিকতার অভাব রয়েছে। ভেট্টোরি বলেছেন, অনেকেই ভাবতে পারেন যে ভারত ধীরেসুস্থে ও সতর্কভাবে ইনিংসের শুরু করছে। কিন্তু প্রকৃতপক্ষে যেটা হচ্ছে, তা হল পরিবেশ সম্পর্কে ধারণা গড়ে ভালো স্কোর কতটা হতে পারে তা বুঝে নিয়ে সেই মতো ব্যাটিং করছে ভারত। ভেট্রোরি বলেছেন, রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলিকে শুরুতেই প্যাভিলিয়নে ফেরত পাঠাতে হবে। তিনি বলেছেন, এটা ঠিকই যে ভারত শুরুটা ধীরেসুস্থে করছে। কিন্তু পরের দিকে রানের গতি বাড়িয়ে বড় স্কোর করছে। রোহিত ও কোহলিকে দ্রুত ফেরাতে না পারলে সমস্যায় পড়তে হবে। কারণ, ওরা জানে কখন ও কাকে আক্রমণ করতে হবে। ব্ল্যাক ক্যাপস পেসাররাও বেশ ভালো বোলিং করছেন। ট্রেন্ট বোল্টের নেতৃত্বাধীন কিউই বোলিং অ্যাটাক অনুকূল পরিবেশে বিধ্বংসী হয়ে উঠতে পারে। ভেট্টোরি মনে করেন, ভারতীয় ব্যাটসম্যানদের সম্পর্কে বোল্টের ধারণা এক্ষেত্রে সহায়ক হতে পারে। সেমিফাইনালে পৌঁছনোর আগে শেষ তিনটি ম্যাচ হেরেছে নিউজিল্যান্ড। তবে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন ব্যাটিং ইউনিট শুরুটা ভালো করলে দলের জয়ের সুযোগ থাকবে বলে মনে করছেন ভেট্টোরি।

সেরা শিরোনাম

Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Bengal vs Delhi Day 2 Tea: প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
Virat Kohli: কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
Abhishek Sharma: নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget