এক্সপ্লোর

বুমরাহর পিঠে অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানিয়েছেন লন্ডনের বিশেষজ্ঞরা, খবর বোর্ড সূত্রে

পিঠের চোটের চিকিৎসার জন্য সম্প্রতি ইংল্যান্ডে গিয়েছিলেন বুমরাহ। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁর চোটের জায়গাটি পরীক্ষা করেন

মুম্বই: পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি খেলতে পারেননি। তাঁকে বিশ্রাম দিয়ে উমেশ যাদবকে দলে অন্তর্ভুক্ত করেছিলেন জাতীয় নির্বাচকেরা। যদিও তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠা নিয়ে উদ্বেগ ছিলই জাতীয় দলের অন্দরে। কেউ কেউ এমনও আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, অস্ত্রোপচার করাতে হলে তাঁকে না বেশ কিছুদিন মাঠের বাইরেই কাটাতে হয়। তবে বিরাট কোহলি-রবি শাস্ত্রীর টিম ম্যানেজমেন্ট স্বস্তি পেতে পারে। কারণ, জাতীয় দলের সেরা পেস অস্ত্র যশপ্রীত বুমরাহর পিঠে অস্ত্রোপচারের প্রয়োজন নাও হতে পারে। পিঠের চোটের চিকিৎসার জন্য সম্প্রতি ইংল্যান্ডে গিয়েছিলেন বুমরাহ। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁর চোটের জায়গাটি পরীক্ষা করেন। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, তারকা পেসারের পিঠে অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানিয়েছেন লন্ডনের বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ব্যয়ামের মাধ্যমেই সেরে উঠবেন বুমরাহ। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘ওর পিঠ দ্রুত সেরে উঠছে। এমনিই সেরে যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই দৌড় ও হাল্কা ব্যয়াম শুরু করেছে। দীপাবলির পর জাতীয় দলের ফিজিও নীতিন পটেল ওর পিঠের চোট পরীক্ষা করে দেখবেন। এর আগেও ওর স্ট্রেস ফ্র্যাকচার হয়েছিল আর তা আপনা হতেই সেরে গিয়েছিল।’ বোর্ডের ওই কর্তা জানিয়েছেন, সামনে নিউজিল্যান্ড সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় একশো শতাংশ সুস্থ বুমরাহকে পেতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। তাই বিশেষজ্ঞদের মতামত নিতে তাঁকে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল।

সেরা শিরোনাম

Asian Games 2026 : বাংলাদেশকে ১০ গোলে দুরমুশ করল ভারত, সেমিফাইনালে লড়াই চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে
বাংলাদেশকে ১০ গোলে দুরমুশ করল ভারত, সেমিফাইনালে লড়াই চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে
Vozinha: 'শান্তি হারিয়েছি, সুযোগ থাকলে আগের জীবনটাই বেছে নিতাম', বলছেন বিশ্বকাপের চমক ভোজিনহা
'শান্তি হারিয়েছি, সুযোগ থাকলে আগের জীবনটাই বেছে নিতাম', বলছেন বিশ্বকাপের চমক ভোজিনহা
Asian Games 2026: বৃষ্টি কাঁটা সামলে এশিয়ান গেমসে একদিনে ৮ পদক জিতল ভারত, জ্যাভলিনে জোড়া সাফল্য
বৃষ্টি কাঁটা সামলে এশিয়ান গেমসে একদিনে ৮ পদক জিতল ভারত, জ্যাভলিনে জোড়া সাফল্য
Bengal Cricket Exclusive: রঞ্জির আগে প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটি যাচ্ছে বাংলা, অধিনায়ক সুদীপ, দলে পোড়েল
রঞ্জির আগে প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটি যাচ্ছে বাংলা, অধিনায়ক সুদীপ, দলে পোড়েল

ভিডিও

Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget