এক্সপ্লোর

CAB AGM: ঋদ্ধিমান-সুদীপকে বাংলায় ফেরার অনুরোধ করবেন সিএবি-র নতুন প্রেসিডেন্ট স্নেহাশিস

CAB News: সিএবি প্রেসিডেন্ট হলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সহ সভাপতি হলেন অমলেন্দু বিশ্বাস। সিএবি-র নতুন সচিব হলেন নরেশ ওঝা। কোষাধ্যক্ষ হলেন প্রবীর চক্রবর্তী। যুগ্মসচিব থেকে গেলেন দেবব্রত দাস।

কলকাতা: সিএবি প্রেসিডেন্ট (CAB President) হিসাবে নির্বাচিত হওয়ার দিনই ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ও সুদীপ চট্টোপাধ্যায়কে (Sudip Chatterjee) বাংলায় ফেরানোর কথা শোনালেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)।

সোমবার বাইপাসের ধারে একটি হোটেলে সিএবি-র বার্ষিক সাধারণ সভা ছিল। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট হলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সহ সভাপতি হলেন অমলেন্দু বিশ্বাস। সিএবি-র নতুন সচিব হলেন নরেশ ওঝা। কোষাধ্যক্ষ হলেন প্রবীর চক্রবর্তী। যুগ্মসচিব থেকে গেলেন দেবব্রত দাস। অ্যাপেক্স কাউন্সিলে রয়েছেন মিন্টু দাস, মহাদেব চক্রবর্তী, দীপক কুমার সিংহ, মহেশ কুমার টেকরিওয়াল, নীরজ কুমার কাজারিয়া, সৃঞ্জয় বসু, কাঞ্চন বন্দ্যোপাধ্যায়, সুশান্ত বন্দ্যোপাধ্যায়, আলিফ পারভেজ, অর্ধেন্দু কুমার ঘোষ ও ড. সুদর্শন বিশ্বাস।

সিএবি-র বার্ষিক সাধারণ সভার আগে বিরোধী শিবির প্রশ্ন তুলেছিল, অপমানিত হয়ে ঋদ্ধিমান, সুদীপের মতো বঙ্গ ক্রিকেটের সম্পদদের কেন বাংলা ছাড়তে হবে? ঋদ্ধি ও সুদীপ, দুজনই বাংলা ছেড়ে এই মরসুমে খেলছেন ত্রিপুরার হয়ে। নবনির্বাচিত সিএবি প্রেসিডেন্ট দায়িত্ব পেয়েই সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন। স্নেহাশিস বলেছেন, 'ঋদ্ধিমান ও সুদীপ, দুজনকেই বাংলায় ফেরার অনুরোধ করব।'                                                                    

স্থানীয় ক্রিকেটে মোট ৫৪ ক্রিকেটারের বিরুদ্ধে ভুয়ো পরিচয়পত্র দিয়ে খেলার অভিযোগ উঠেছে। যে অভিযোগ ওম্বাডসম্যানের কাছে পাঠানো হয়েছে। পরিচয়পত্র ভাঁড়িয়ে খেলা আটকাতে বায়োমেট্রিক চালু করবে সিএবি। পাশাপাশি বিভিন্ন সংস্থায় ক্রিকেটারদের চাকরির সুযোগ করে দিতে অফিস স্পোর্টস লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপেক্স কাউন্সিল।                                                                                           

পাশাপাশি স্থানীয় ক্রিকেট খেলতে হলে ক্রিকেটারদের জন্য করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। প্রথম ও দ্বিতীয় ডিভিশন লিগের সূচি আরও দ্রুত শেষ করার লক্ষ্যে দুটি ডিভিশনকে আরও বেশি গ্রুপে ভাঙার সিদ্ধান্ত হয়েছে। সেরা মহিলা ক্রিকেটারদের নিয়ে বেঙ্গল উইমেন্স টি-টোয়েন্টি শুরু করার সিদ্ধান্তও হয়েছে। ক্রিকেটারদের গ্রুমিংয়ের জন্য ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে চুক্তি করেছে সিএবি। পাশাপাশি কিউরেটরদের জন্য বিশেষ কোর্স আয়োজন করা হবে।

আরও পড়ুন: হোটেলে রুমে ঢুকে ভিডিও আগন্তুকের! ক্ষোভে ফুঁসছেন কোহলি

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget