এক্সপ্লোর

Virat Rohit Comparison: ''টেস্টে বিরাটের থেকেও সফল ক্যাপ্টেন হবে রোহিত'', হিটম্যানকে সার্টিফিকেট প্রাক্তন ওপেনারের

Virat Rohit Comparison: স্বভাবতই বিরাট কোহলির পরবর্তী অধিনায়ক যে তিনিই হবেন, তা নিয়ে কোনও প্রশ্নই ওঠার ছিল না কোনওদিন। শুধু একটা বিষয় ছাড়া, তা হল বয়স। বিরাটের থেকেও বয়সে বড় রোহিত।

মুম্বই: আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। ৫ বার এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে তাঁর মুম্বই ইন্ডিয়ান্স। স্বভাবতই বিরাট কোহলির পরবর্তী অধিনায়ক যে তিনিই হবেন, তা নিয়ে কোনও প্রশ্নই ওঠার ছিল না কোনওদিন। শুধু একটা বিষয় ছাড়া, তা হল বয়স। বিরাটের থেকেও বয়সে বড় রোহিত। ফলে কেরিয়ারের শেষের দিকে এসে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। তবে প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর মনে করেন যে, একবারে সঠিক মানুষের হাতেই জাতীয় দলের নেতৃত্বের ব্য়াটন দেওয়া হয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''আমার মনে হয় একেবারে সঠিক মানুষের হাতেই নেতৃত্বভার গিয়েছে। আমি জানি না রোহিত শর্মা কতদিন অধিনায়কত্ব করবে দেশের হয়ে, কিন্তু এটুকু বলতে পারি বিরাটের থেকেও ভাল অধিনায়ক হওয়ার ক্ষমতা রয়েছে ওঁর মধ্যে। অন্তত শুরুটা দেখে এমনটা বলাই যায়। একের পর এক যেভাবে সব সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করছে, তা কিন্তু খুবই প্রশংসনীয়।''

কোহলি এই মুহূর্তে দেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। তাঁর নেতৃত্বে ভারতীয় দল ৬৮ টি ম্য়াচের মধ্যে ৪০টি ম্যাচেই জয় পেয়েছে। জয়ের শতকরা হার ৫৯%। অন্যদিকে পূর্ণাঙ্গ অধিনায়ক হওয়ার পর একের পর এক সিরিজ জিতেই চলেছে রোহিত। আর প্রত্যেকটিই হোয়াইটওয়াশ করছেন প্রতিপক্ষকে। যার নবতম সংযোজন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেখানে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে রোহিত ব্রিগেড প্রতিপক্ষকে। এর আগে সীমিত ওভারের ফর্ম্যাটেও তাই হয়েছে। 

উল্লেখ্য, দ্বিতীয় টেস্টে তিন দিনের মধ্যেই টেস্ট গুটিয়ে নিল রোহিত-বাহিনী। হোয়াইট ওয়াশ শ্রীলঙ্কাকে। ২-০ ফলাফলে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ২০৮ রানে লঙ্কা-বাহিনীকে গুটিয়ে দিয়ে ২৩৮ রানে বিশাল জয় ছিনিয়ে নিল ভারত। প্রসঙ্গত, এই সিরিজের প্রথম টেস্টও তিন দিনের মাথায় জিতে নিয়েছিল ভারত। আর এর সাথে সাথ টেস্ট অধিনায়কত্ব জয় দিয়ে শুরু হল রোহিতের। এছাড়াও এই সিরিজটি বিরাট কোহলির শততম টেস্টের সিরিজ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। প্রথম ম্যাচে মোহালিতে শততম টেস্ট খেলেন কোহলি। যদিও এই স্টার ব্যাটার ৪৫, ২৩ ও ১৩ রান করেন- তিন ইনিংসে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget