এক্সপ্লোর

French Open 2024: রোল গ্যাঁরোজে খেতাব উঠল নাদাল-উত্তরসূরির হাতে, ফরাসি ওপেন জিতে ইতিহাস আলকারাজ়ের

Roland Garros: পাঁচ সেটের লড়াইয়ে অ্যালেকজান্ডার জ়েরেভকে ৬-২, ২-৬, ৫-৭, ৬-১, ৬-২ স্কোরলাইনে পরাজিত করলেন স্প্যানিয়ার্ড কার্লোস আলকারাজ়।

প্যারিস: সুরকির কোর্টে বেতাজ বাদশা মনে করা হয় তাঁকে। সেই রাফায়েল নাদাল এবারের ফরাসি ওপেনের (French Open 2024) প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন। তবে খেতাব গেল তাঁর দেশ স্পেনেই। রোল গ্যাঁরোজের (Roland Garros) খেতাব জিতলেন নাদালের উত্তরসূরি হিসাবে খ্যাত কার্লোস আলকারাজ় (Carlos Alcaraz)। পাঁচ সেটের কাব্যিক লড়াইয়ে অ্যালেকজান্ডার জ়েরেভকে (Alexander Zverev) হারালেন আলকারাজ়।

ম্যাচের স্কোরলাইন আলকারাজ়ের পক্ষে ৬-২, ২-৬, ৫-৭, ৬-১, ৬-২। এই খেতাব জিতেই ইতিহাস গড়লেন আলকারাজ়। মাত্র ২১ বছর বয়সেই হার্ড কোর্ট, ঘাসের কোর্ট এবং সুরকি তিন  স্প্যানিশ তরুণ কণিষ্ঠতম পুরুষ টেনিস তারকা হিসাবে তিন ধরনের কোর্টেই জিতলেন গ্র্যান্ডস্ল্যাম। 

 

 

ম্যাচের প্রথম সেটে একসময় আলকারাজ় এবং জ়েরেভ, উভয়েই ২-২ ছিলেন। তবে আলকারাজ় দাপট দেখিয়ে সেট নিজের নামে করেন। দ্বিতীয় সেটেও ছবিটা অনেকটা একইরকম ছিল। কিন্তু এক্ষেত্রে আলকারাজ় নয়, সহজে একই স্কোরে সেট জিতে নেন জ়েরেভ। হাড্ডাহাড্ডি লড়াইটা হয় তৃতীয় সেটে। স্প্যানিয়ার্ড আলকারাজ়কে দেখে মনে হচ্ছিল তিনি সেট নিজের দখলেই আনতে চলেছেন। খেলা নিয়ন্ত্রণও ছিল তাঁর হাতে। তবে জ়েরেভ দুরন্ত প্রত্যাবর্তনে ৫-৭ স্কোরলাইনে সেট নিজের নামে করেন। তিন সেটের পরে দুই একে এগিয়ে যান জার্মান টেনিস তারকা।

তবে আলকারাজ়ও হাল ছাড়ার পাত্র নন। তিনিও লড়াইয়ে ফেরেন এবং দুরন্তভাবে ফেরেন। পরের দুই সেটে গ্যালারিতে উপস্থিত দর্শকরা সাক্ষী থাকেন আলকারাজ়ের দাপটের। স্প্যানিয়ার্ডের দাপুটে টেনিসে একসময় কার্যত দিশেহারা দেখাচ্ছিল জ়েরেভকে। শেষমেশ সহজেই পরপর দুই সেট জিতে নিয়ে খেতাব জিতে নেন আলকারাজ়।

এটি আলকারাজ়ের কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম। এর আগে ২০২২ সালে যুক্তরাষ্ট্র ওপেন এবং তার পরের বছর, ২০২৩ সালে অল ইংল্যান্ড ক্লাবে উইম্বলডন জিতেছিলেন আলকারাজ়। ছয়বার রোল গ্যাঁরোজ জয়ী বিয়র্ন বর্গের হাত থেকে ট্রফিটি পান আলকারাজ়। স্বাভাবিকভাবেই খেতাব জিতে আবেগে ভাসেন স্প্যানিয়ার্ড। প্রথম রাউন্ডে নাদালের ছিটকে যাওয়ার পর যেখানে অনেকেই মনে করছেন এটাই হয়তো নাদালের শেষ ফরাসি ওপেন ছিল, সেখানে নতুন উত্তরসূরি কি পেয়ে গেল রোলা গ্যাঁরোজ? জবাব দেবে সময়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: স্বপ্নের দিন! রবিবার দুই মেগা ইভেন্টে ব্র্যান্ড অ্যাম্বাসাডরের ভূমিকায় থাকবেন যুবরাজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget