এক্সপ্লোর

Asia Cup 2022 Final: ক্যাচই ম্যাচ জেতায়, হারের দায় আমার, স্বপ্নভঙ্গের পর লিখলেন শাদাব

Shadab Khan: এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে পাকিস্তানের। ২৩ রানে ম্যাচ হেরে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে পাক ক্রিকেটারদের।

দুবাই: এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে পাকিস্তানের। ২৩ রানে ম্যাচ হেরে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে পাক ক্রিকেটারদের। সেই হারের দায় স্বীকার করলেন শাদাব খান।

পাক তারকা রবিবারের ফাইনালে দুটি ক্যাচ ফেলেছেন। দুটি ক্যাচই ভানুকা রাজাপক্ষের। যিনি ঝোড়ো ৭১ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ম্যাচের সেরাও হয়েছেন ভানুকা। তারপরই শাদাব ট্যুইট করেন। লেখেন, 'ক্যাচই ম্যাচ জেতায়। এই হারের দায় আমি নিচ্ছি। দলকে ডুবিয়েছি'।

রবিবার টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। প্রথমে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রেখে তারপর অঙ্ক কষে রান তাড়া করার কৌশল নিয়েছিলেন বাবর। শুরুতে তাঁর পরিকল্পনা সফল করে তুলছিলেন পাক বোলাররা। প্রথম ওভারেই কুশল মেন্ডিসকে (০) তুলে নেন নাসিম শাহ। যিনি এই ম্যাচে প্রথম একাদশে ফিরেছেন হাসান আলির পরিবর্তে।

এরপরই বল হাতে হ্যারিস রউফের দাপট। প্রথমে তিনি তুলে নেন পাথুম নিশাঙ্কাকে (৮ রান)। এরপর তাঁর শিকার হন দনুষ্কা গুণতিলকা (১ রান)। ২১ বলে ২৮ রান করে ফেরেন ধনঞ্জয় ডি'সিলভা। শাদাব খান ফিরিয়ে দেন দাসুন শনাকাকে (২ রান)। একটা সময় ৫৮/৫ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা এবং মনে করা হচ্ছিল একপেশে ফাইনালের সাক্ষী থাকতে চলেছেন ক্রিকেটপ্রেমীরা।

কিন্তু অন্যরকম ভেবেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ভানুকা রাজাপক্ষে। ২১ বলে ৩৬ রান করেন হাসারাঙ্গা। রাজাপক্ষেও ছিলেন বিস্ফোরক মেজাজে। আগ্রাসী ব্যাটিং করে ৩৫ বলে দুরন্ত হাফসেঞ্চুরি ভানুকা রাজাপক্ষের। তাঁর ক্যাচ দুবার ফেলেন শাদাব খান। একবার সতীর্থ ফিল্ডার আসিফ আলির সঙ্গে সংঘর্ষও হয় শাদাবের। শেষ পর্যন্ত ৪৫ বলে ৭১ রানে অপরাজিত থাকেন তিনি।

প্রাথমিক ধাক্কা কাটিয়ে এশিয়া কাপের ফাইনালে লড়াই করার মতো স্কোর তোলে শ্রীলঙ্কা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে ১৭০/৬। এশিয়া সেরা হতে গেলে পাকিস্তানকে তুলতে হতো ১৭১ রান। শেষ পর্যন্ত তার ২৩ রান আগেই গুটিয়ে যায় পাকিস্তান।

২০১৪ সালে শেষবার কোনও বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। তার আট বছর পর ফের একটি বড় টুর্নামেন্টের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হল শ্রীলঙ্কা। যাদের এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হিসাবে ধরেননি কেউই। বরং ফেভারিট মনে করা হচ্ছিল ভারতকে। অথচ রোহিত শর্মারা সুপার ফোরের গণ্ডিও পেরতে পারেননি। অন্যদিকে শ্রীলঙ্কা সুপার ফোরে পরপর আফগানিস্তান, ভারত ও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে। এবং ট্রফি জিতে নেন শনাকারাই।

সেরা শিরোনাম

Spain vs Argentina: কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
Pakistan Cricket: একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
Cristiano Ronaldo: বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget