এক্সপ্লোর

মেসির পর রোনাল্ডোও, উরুগুয়ের কাছে হেরে বিদায় পর্তুগালের

কাজান: মেসির পর বিদায় রোনাল্ডোরও। প্রি-কোয়ার্টারেই মেসি-রোনাল্ডোহীন বিশ্বকাপ। একই দিনে ছিটকে গেল দুই মহাতারকার দল। উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল পর্তুগালেরও। নকআউটে গোল পেলেন না রোনাল্ডো। শেষ আটে ফ্রান্সের মুখোমুখি উরুগুয়ে বিশ্বকাপের শেষ ১৬-র ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারাল উরুগুয়ে। জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়ে গেলেন এডিনসন কাভানি। খেলার ৭ মিনিটেই প্রথম গোল উরুগুয়ের। লুইস সুয়ারেজের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন এডিনসন কাভানি। পর্তুগাল সমতায় ফেরে খেলার ৫৫ মিনিটের মাথায়। রাফায়েল গ্যারেরোর ক্রস থেকে হেড করে দলকে সমতায় ফেরান পেপে । পর্তুগাল খেলার রাশ ধরে নিয়েছিল। কিন্তু দিনটা ছিল এডিনসন কাভানিরই। খেলার ৬২ মিনিটে লাতিন আমেরিকান ফুটবলারের ঠিকানা লেখা শট রুই প্যাট্রিসিওকে হার মানিয়ে জড়িয়ে যায় জালে। পর্তুগাল সমর্থকরা ম্যাচে ফিরতে যার দিকে তাকিয়েছিলেন সেই রোনাল্ডো গোল করতে পারেননি। চারটি বিশ্বকাপে সব নকআউট ম্যাচ মিলে মোট ৫১৪ মিনিট খেলেও রোনাল্ডোর গোলসংখ্যা মেসির মতোই শূন্য। ফুটবলের দুই মহাতারকাই যা গোল করেছেন সবই বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে। খেলার ৭০ মিনিটে যখন চোট পেয়ে বেরিয়ে যাচ্ছেন ম্যাচের নায়ক কাভানি, রোনাল্ডোই এগিয়ে এসে সাহায্য করলেন তাঁকে মাঠ ছাড়তে। সম্ভবত রাশিয়াতেই তাঁর শেষ বিশ্বকাপ খেলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের সামনে এবার ফ্রান্স। কোয়ার্টার ফাইনাল, ৬ জুলাই । উরুগুয়ে বনাম ফ্রান্স। দুই দলই দুরন্ত ফর্মে থাকায় একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

সেরা শিরোনাম

Indian Cricket Team: বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
PM Modi: 'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
Punam Raut Retirement: এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
Jasprit Bumrah: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget