এক্সপ্লোর
সিয়েট অ্যাওয়ার্ডস: বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার বিরাট কোহলি

মুম্বই: সিয়েট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডে বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পেলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। গত মরশুমে ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করেছেন কোহলি। তাঁর হয়ে পুরস্কার নিলেন ভারতীয় দলের ব্যাটসম্যান রোহিত শর্মা। ভারতীয় ওপেনার শিখর ধবন পেলেন বর্ষসেরা আন্তর্জাতিক ব্যাটসম্যানের পুরস্কার। বর্ষসেরা আন্তর্জাতিক বোলার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। বর্ষসেরা আন্তর্জাতিক টি ২০ বোলারের পুরস্কার পেয়েছেন আফগান স্পিনার রশিদ খান। নিউজিল্যান্ডের কলিন মুনরো হয়েছেন বর্ষসেরা টি ২০ ওপেনিং ব্যাটসম্যান। বর্ষসেরা অসাধারণ ইনিংসের খেতাব পেয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের ব্যাটসম্যান হরমনপ্রিত কউর। বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন ময়াঙ্ক অগ্রবাল। শুভমান গিল হয়েছেন বর্ষসেরা অনূর্দ্ধ ১৯ ক্রিকেটার।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















