ভারতের হয়ে এখনও পর্যন্ত ৬ টি ম্যাচে ১১ টি উইকেট নিয়েছেন তিনি।
2/6
গতকালের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজও হয়েছেন চাহল।
3/6
সিরিজের শেষ টি-২০ ম্যাচে ঘুর্নি বলে ইংরেজ ব্যাটসম্যানদের ধরাশায়ী করলেন ভারতীয় দলের স্পিনার যুজবেন্দ্র চাহল। গতকালের ম্যাচে ইংল্যান্ডকে ৭৫ রানে হারানোর ক্ষেত্রে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন এই স্পিনার।
4/6
গতকালের পারফরম্যান্সের ফলে চাহল প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-২০ তে পাঁচ বা তার বেশি উইকেট দখলের কৃতিত্ব অর্জন করলেন।
5/6
ইংল্যান্ডের বিরুদ্ধে গতকালের ম্যাচে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে দখল করেন ৬ উইকেট। তাঁর ঘুর্ণিতেই বেসামাল ইংল্যান্ড ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২৭ রানে অল আউট হয়ে যায়।
6/6
টি-২০ ক্রিকেটে এটাই কোনও বোলারের তৃতীয় সেরা পারফরম্যান্স। এই তালিকায় প্রথম স্থানে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস। তিনি প্রথম বোলার হিসেবে টি-২- তে রানে ৬ উইকেট দখল করেছিলেন। এরপরও তিনি আর একবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪ রানে ৬ উইকেটে পেয়েছিলেন।এই হিসেবে মেন্ডিসের পরেই তালিকায় রয়েছেন চাহল।