এক্সপ্লোর

Chef Sachin Tendulkar: ‘দ্রুত পেটে যেতে চলেছে’, সুস্বাদু খাবার রান্না করে ফেসবুকে ভিডিও পোস্ট করে লিখলেন সচিন

হেঁশেলে কতটা পারদর্শী সচিন তেন্ডুলকর ? ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন সচিন। সেখানে দেখা যাচ্ছে যে রান্নাঘরে হাত পাকাচ্ছেন মাস্টার ব্লাস্টার।

মুম্বই: ব্যাট হাতে ২২ গজে বিশ্বের তাবড় তাবড় বোলারদের শাসন করেছেন। কিন্তু হেঁশেলে কতটা পারদর্শী সচিন তেন্ডুলকর ? ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন সচিন। সেখানে দেখা যাচ্ছে যে রান্নাঘরে হাত পাকাচ্ছেন মাস্টার ব্লাস্টার। ডিমের ওমলেটের মত দেখতে কিছু একটা বানাচ্ছেন সচিন, এমনই দেখে মনে হচ্ছে। 

সচিন তাঁর ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে ফ্রাইড প্যানে কিছুটা একটা রান্না করছেন সচিন। খাবার উলটে- পালটে প্লেটে সাজিয়েও রাখছেন সচিন নিজেই। একেবারে পাক্কা রাঁধুনির মতই লাগছে তাঁকে। ক্যামেরার উলটোদিকে কেউ পুরো ঘটনাটি ভিডিও করছেন। সচিনকে বেশ খোশমেজাজেই মনে হচ্ছে হেঁশেলে। সেই ভিডিও পোস্টে সচিন লিখেছেন, ‘ইয়ামি, সুন টু গো ইন দ্য টামি।’ অর্থাৎ সুস্বাদু এই খাওয়ারটি দ্রুত পেটে যেতে চলেছে ।

এর আগেও বিভিন্ন সময় হেঁশেলে হাত পাকাতে দেখা গিয়েছে সচিনকে। নিজের মায়ের জন্য, স্ত্রী অঞ্জলির, ছেলে অর্জুন ও মেয়ে সারার জন্য বিভিন্ন সময়ে রান্না করেছেন। সেই ভিডিও পোস্টও করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। এবারও তার ব্যতিক্রম হল না।

সচিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০১৩ সালে। মুম্বইয়ের ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট খেলেন সচিন। নিজের কেরিয়ারে ২০০ টেস্ট খেলার বিরল নজির গড়েছেন প্রাক্তন এই ভারতীয় ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী সচিন। ২০০ টেস্ট খেলে মোট ১৫ হাজার ৯২১ রান করেছেন। ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে ৪৬৩ ম্যাচ খেলে ১৮ হাজার, ৪২৬ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩ ফর্ম্যাট মিলিয়ে মোট ১০০ শতরানের মালিক সচিন।

ক্রিকেট ছাড়ার পর কমেন্ট্রিতেও দেখা গিয়েছে সচিনকে। সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সহবাগের সঙ্গে ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের সময় কমেন্ট্রি বক্সে দেখা গিয়েছে মাস্টার ব্লাস্টারকে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন সচিন। তিনি ক্রিকেট ছাড়ার পর মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করেছেন। 

সেরা শিরোনাম

IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget