এক্সপ্লোর

ISL: সন্তোষে বাংলা অধিনায়ক মনতোষ চাকলাদারকে দলে নিল চেন্নাইয়িন এফসি

ISL Chennaiyin FC: ৭৫ তম সন্তোষ ট্রফির ফাইনালেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দলের জন্য। যদিও অল্পের জন্য বিজয়ী দলের অধিনায়ক হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেননি।

চেন্নাই: আইএসএলে চেন্নাইয়িন এফসি দল বাংলা ফুটবল দলের অধিনায়ক মনতোষ চাকলাদার। সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) রানার্স আপ বাংলা দলের অধিনায়ক ছিলেন মনতোষ। বাংলার রক্ষণে মূল ভরসা ছিলেন মনতোষ। ৭৫ তম সন্তোষ ট্রফির ফাইনালেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দলের জন্য। যদিও অল্পের জন্য বিজয়ী দলের অধিনায়ক হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেননি।

কী বলছেন মনতোষ?

আইএসএলে দলে সুযোগ পেয়ে মনতোষ চাকলাদার বলেন, ''আমি ভীষণভাবে উত্তেজিত। প্রথমবার আইএসএলে খেলার সুযোগ পেলাম। এবার আমার একটাই লক্ষ্য কঠিন পরিশ্রম করলাম, অনুশীলন করলাম যাতে প্রথম একাদশে সুযোগ পেতে পারি। চেন্নাইয়িন এফসি ২ বার আইএসএলে চ্যাম্পিয়ন হয়েছে। এবার আমার লক্ষ্য এই দলের হয়ে খেতাব জয় করা।''

কলকাতার স্পোর্টিং ইউনিয়নের হয়ে খেলতেন মনতোষ। এরপর সেখান থেকে তিনি সুযোগ পান মহমেডান এফসিতে। ২০১৭-১৮ ২ মরসুম আই লিগেও খেলেছেন। এরপর বাংলা দলের অধিনায়ক নির্বাচিত হন। সন্তোষে ফাইনালে তুললেও লক্ষ্যপূরণ করতে পারেননি এই তরুণ ডিফেন্ডার। পাঠচক্র এফসি, গোকুলাম কেরালাতে খেলার পর ইস্টবেঙ্গল ক্লাবেও খেলার অভিজ্ঞতা রয়েছে মনতোষের। ২০১৯ সালে পিয়ারলেসের জার্সিতে কলকাতা ফুটবল লিগ জিতেছেন চাকলাদার। 

ঘরের মাঠে এশিয়ান কাপের বাছাইপর্ব

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ ডি-র খেলাগুলি আগামী সপ্তাহে হবে কলকাতায়। এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে হংকং, আফগানিস্তান ও কম্বোডিয়া। এরা প্রত্যেকেই ফিফা ক্রমতালিকায় ভারতের নীচে রয়েছে। চলতি মাসের ৮, ১১ ও ১৪ তারিখে এই ম্যাচগুলি হবে। তার আগে প্রস্তুতির শেষ পর্ব চলছে ভারতীয় দলে।

কলকাতায় আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বে দেশের সমর্থকদের সামনে খেলাই তাঁদের বাড়তি সুবিধা জোগাবে বলে মনে করেন ভারতীয় দলের তারকা ফরোয়ার্ড লিস্টন কোলাসো। কলকাতায় ম্যাচগুলি পড়ায় তাই তিনি বেশ খুশি এবং সতীর্থরা এই তিন ম্যাচে সাফল্য অর্জনের জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী বলেই তাঁর ধারণা।

এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ছ’টি গ্রুপের জয়ীরা যেমন মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে, তেমনই দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে থেকে সেরা পাঁচটি দলকে মূলপর্বে খেলার ছাড়পত্র দেওয়া হবে। তবে গ্রুপের সেরা দল হিসেবেই মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে চান তরুণ তারকা কোলাসো।       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final: বুয়েনস আয়ার্সে উত্তপ্ত জনতা, পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার পুলিশের
বুয়েনস আয়ার্সে উত্তপ্ত জনতা, পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার পুলিশের
Argentina Football Team: ফের হতে পারে আর্জেন্তিনা-স্পেন ম্যাচ? ব্রাজ়িল-ফ্রান্স-জার্মানির মতো দল নিয়ে নতুন টুর্নামেন্ট?
ফের হতে পারে আর্জেন্তিনা-স্পেন ম্যাচ? ব্রাজ়িল-ফ্রান্স-জার্মানির মতো দল নিয়ে নতুন টুর্নামেন্ট?
Rohit Sharma: জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
FIFA World Cup Final: ইয়ামালদের জয়ের সেলিব্রেশনের মাঝেই দুঃসংবাদ, প্রাণ হারাল ১৩ বছরের কিশোর
ইয়ামালদের জয়ের সেলিব্রেশনের মাঝেই দুঃসংবাদ, প্রাণ হারাল ১৩ বছরের কিশোর

ভিডিও

Madan Mitra:
Chok Bhanga 6ta। '২১ জুলাই' রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর | CJP-র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি
Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget