এক্সপ্লোর

করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে, প্রয়াত প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান

একসময় ভারতীয় দলে সুনীল গাওস্করের সঙ্গে ওপেন করতেন এই ব্যাটসম্যান।

লখনউ: চলতি বছরে একের পর এক খারাপ খবর আসছে। দীর্ঘ এই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহানের মৃত্যু। একসময় ভারতীয় দলে সুনীল গাওস্করের সঙ্গে ওপেন করতেন এই ব্যাটসম্যান। করোনা আক্রান্ত হয়ে গত ১২ উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের সঞ্জয় গাঁধী পিজিআই হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। সেখানেই আজ তাঁর মৃত্যু হল। বয়স হয়েছিল ৭৩ বছর। গতকালই ডিডিসিএ-র এক কর্তা জানিয়েছিলেন, ‘১১ জুলাই চেতন চৌহানের করোনা ধরা পড়ে। প্রথমে লখনউয়ের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হওয়ায় ১৫ জুলাই গুরুগ্রামে স্থানান্তর করা হয়। আজ সকালে তাঁর কিডনি ফেলিওর হয়। এর ফলে তাঁর মাল্টি-অর্গ্যান ফেলিওর হয়। তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে। আমরা সবাই তাঁর জন্য প্রার্থনা করছি। আশা করি তিনি এই লড়াইয়ে জয় পাবেন।’ কিন্তু শেষপর্যন্ত সেটা হল না। সবার প্রার্থনা বিফলে গেল। উত্তরপ্রদেশের মন্ত্রী ছিলেন চেতন। তিনি লোকসভার সাংসদও ছিলেন একসময়ে। ১৯৬৯ থেকে ১৯৭৮ পর্যন্ত ভারতের হয়ে তিনি ৪০টি টেস্ট ম্যাচ খেলেন। টেস্টে গাওস্করের সঙ্গে জুটি বেঁধে তিনি উল্লেখযোগ্য সাফল্য পান। ১৯৭৯ সালে গাওস্করের সঙ্গে তাঁর ২১৩ রানের জুটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিখ্যাত ঘটনা হয়ে আছে। সেই ইনিংসে তাঁর অবদান ছিল ৮০ রান। এই জুটি ওপেনার হিসেবে বিজয় মার্চেন্ট ও মুস্তাক আলির রেকর্ড ভেঙে দেয়। ১৯৩৬ সালে ওল্ড ট্র্যাফোর্ডে ২০৩ রান যোগ করেছিলেন মার্চেন্ট-মুস্তাক। ভারতের হয়ে সাতটি একদিনের ম্যাচও খেলেন চেতন। টেস্টে তাঁর রান ২,০৮৪ এবং একদিনের আন্তর্জাতিকে মোট রান ১৫৩। টেস্টে শতরান না করা সত্ত্বেও ২,০০০ রান করা প্রথম ব্যাটসম্যান ছিলেন তিনিই। টেস্টে তাঁর দু’টি উইকেটও ছিল। রঞ্জি ট্রফিতে দিল্লি ও মহারাষ্ট্রের হয়ে খেলেন তিনি। খেলা ছাড়ার পর ১৩ বছর ডিডিসিএ-র বিভিন্ন পদে ছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget