এক্সপ্লোর

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের বিরুদ্ধে তিনলাখ ডলারের মানহানির মামলা জিতলেন ক্রিস গেইল

সিডনি: এক অস্ট্রেলীয় সংবাদমাধ্যম গোষ্ঠীর বিরুদ্ধে বিরাট মামলা জিতলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইল। আদালতের নির্দেশ অনুযায়ী, গেইল ওই সংস্থা থেকে পাবেন ৩ লাখ অস্ট্রেলীয় ডলার বা ভারতীয় মুদ্রায় দেড়কোটির বেশি টাকা। ফেয়ারফ্যাক্স মিডিয়া নামে ওই সংবাদমাধ্যম গোষ্ঠী সিডনি মর্নিং হেরাল্ড ও দ্য এজ পত্রিকা প্রকাশ করে। ২০১৬-য় একাধিক রিপোর্ট বার করে তারা অভিযোগ করে, গেইল জনৈক মহিলা মাসাজ থেরাপিস্টকে তাঁর যৌনাঙ্গ দেখিয়েছেন। ২০১৫-র বিশ্বকাপ চলাকালীন ঘটেছে এই ঘটনা, ড্রেসিং রুমে ওই থেরাপিস্টকে আপত্তিকর প্রস্তাবও দেন তিনি। কিন্তু গেইল স্পষ্টভাবে এই অভিযোগ অস্বীকার করেন, দাবি করেন, যে সাংবাদিকরা এই ‘খবর’ করেছেন, তাঁদের একমাত্র লক্ষ্য, তাঁকে শেষ করে দেওয়া।  যে সময় এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়, তখন আর এক ওয়েস্ট ইন্ডিয়ান ডয়েন স্মিথও ছিলেন ড্রেসিং রুমে। তিনিও বলেন, এমন কিছু ঘটেনি। এ বছর অক্টোবরে এই মামলা জেতেন ক্রিস গেইল। বিচারকরা জানান, ফেয়ারফ্যাক্স ইচ্ছাকৃতভাবে এই ভুয়ো খবর ছড়িয়েছে, তারা নিজেদের দাবি প্রতিষ্ঠিত করতে পারেনি। গেইলের মত ক্রিকেটারের সুনামের পক্ষে এ ধরনের অভিযোগ অত্যন্ত ক্ষতিকর বলে বিচারক জানিয়েছেন। ফেয়ারফ্যাক্স জানায়, যত দ্রুত সম্ভব এই রায়ের বিরুদ্ধে আপিল করবে তারা। লাইভ টিভিতে এক অস্ট্রেলীয় উপস্থাপকের সঙ্গে একবার ফষ্টিনষ্টি করতে দেখা যায় গেইলকে, মহিলাকে তিনি পানশালায় যাওয়ার প্রস্তাব দেন, বলেন, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। এরপরেই ওই সংবাদমাধ্যম গোষ্ঠী তাঁর বিরুদ্ধে ওই ‘খবর’গুলি প্রকাশ করে। মামলা জিতে গেইল বলেছেন, তিনি এমন কিছু খবর রাখেন, যা থেকে দুর্দান্স সিনেমা হতে পারে, সাক্ষাৎকারের জন্য রীতিমত নিলাম হাঁকেন তিনি, টুইটারে দর শুরু হয় ৩ লক্ষ মার্কিন ডলার থেকে। আফশোস, নিলামে যোগ দেওয়ার কেউ মেলেনি।

সেরা শিরোনাম

NZ vs IND Live: রাহুল-যশস্বীর জমাটি শুরু, চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফিরল ভারত
রাহুল-যশস্বীর জমাটি শুরু, চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফিরল ভারত
PAK vs SL: ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
Mohammed Siraj: সিরাজকে একাদশের বাইরে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? কী বলছে তারকা পেসারের সাম্প্রতিক পারফরম্য়ান্স?
সিরাজকে একাদশের বাইরে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? কী বলছে তারকা পেসারের সাম্প্রতিক পারফরম্য়ান্স?
Mohd Hafizuddin Roslin: ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে কমনওয়েলথে সোনাজয়ী, কেটে বাদ দিতে হল ডানহাত
ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে কমনওয়েলথে সোনাজয়ী, কেটে বাদ দিতে হল ডানহাত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget