এক্সপ্লোর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের কম্বিনেশন বিশ্বকাপে ব্যবহারও নাও হতে পারে, বললেন ভরত অরুণ

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে সিরিজে যে টিম কম্বিনেশন ব্যবহার করা হয়েছে, তার পুনরাবৃত্তি আগামী বিশ্বকাপে নাও হতে পারে। এমনই মন্তব্য করলেন ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ। উল্লেখ্য, আগামী ৩০ মে ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু হচ্ছে। আগামীকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ তথা পঞ্চম একদিনের ম্যাচ খেলতে নামবে ভারত। বিশ্বকাপের আগে দলের প্রথম একাদশে বেশ কয়েকটি জায়গায় পরীক্ষানিরীক্ষার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারত। সিরিজের চূড়ান্ত ম্যাচের আগে ভরত অরুণ বলেছেন, এখনকার কম্বিনেশনই যে বিশ্বকাপে ব্যবহার করা হবে, তার মানে নেই। একটা ভারসাম্যযুক্ত দল যাতে গড়া যায় সেজন্য বিভিন্ন জায়গায় খেলোয়াড়রা কেমন পারফর্ম করে তা দেখতে জেনে নিতে হবে। এর বেশি কিছু বলেননি বোলিং কোচ। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে, ইংল্যান্ডে বিশ্বকাপে কম্বিনেশন সম্পর্কে নিশ্চিত ভারতীয় দল। তিনি বলেছেন, কম্বিনেশন সম্পর্কে দল মোটামুটি নিশ্চিত। তবে বিশ্বকাপের আগে  সমস্ত বিকল্প নিয়ে পরীক্ষা করতে চাই। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে আমরা কী চাইব, সে বিষয়ে চূড়ান্ত নিশ্চিত হতে চাইছি। গত দুটি ম্যাচেই বোলাররা ৩০০-র বেশি রান দিয়েছেন। এ ব্যাপারে সমালোচনার জবাব দিতে গিয়ে অরুণ বলেছেন, ভুলে যাওয়া উচিত নয় যে, ভারতের সাফল্যের হার ৭৫ শতাংশ। তবে তিনি জানাতে ভোলেননি যে, এটা দলের কাছে একটা ওয়েক আপ কল। তিনি বলেছেন, এরকম হতে পারে। তবে আমি খুশি যে, এখন এটা ঘটল। কারণ, বিশ্বকাপের আগে কোন কোন জায়গায় উন্নতি দরকার তা দেখিয়ে দিয়েছে এই ঘটনা। বোলিং কোচ বলেছেন, বোলিং ও ব্যাটিং-উভয় ক্ষেত্রেই  কয়েকটি জায়গায় আমাদের সমস্যার সমাধানের দরকার। যাই-ই ঘটুক না কেন, আমাদের ইতিবাচক থাকতে হবে। সিরিজ থেকে বেশ কিছু শিক্ষা নেওয়া গিয়েছে। ৩৫৯ রান তাড়া করে অ্যাশটন টার্নারের অপরাজিত বিধ্বংসী ৪৩ বলে ৮৪ রানের দৌলতে অস্ট্রেলিয়া গত ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছে। অরুণ বলেছেন, শিশির ও পরিকল্পনার সঠিক প্রয়োগ না হওয়ায় এমনটা ঘটেছে। অরুণ বলেছেন, আমাদের পরিকল্পনা তৈরি ছিল। আমি অজুহাত দিচ্ছি না। শিশির ম্যাচেরই অঙ্গ। এটা গ্রহণ করে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। টার্নারের বিরুদ্ধে পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি। এ ধরনের পরিস্থিতি ফের এলে দল ভাল ফল করবে বলে আমি নিশ্চিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
Mohun Bagan Supergiants: মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget