Dope Test: কমনওয়েলথ গেমসের আগে জোড়া ধাক্কা ভারতের, ডোপ টেস্টে ব্যর্থ দুই অ্যাথলিট
Indian Athletics: কমনওয়েলথ গেমসের আর কয়েকদিন মাত্র বাকি। তার আগেই বড় ধাক্কা খেল ভারত। দেশের সেরা স্প্রিন্টার এস ধনলক্ষ্মী ডোপ পরীক্ষায় ব্যর্থ হলেন।

নয়াদিল্লি: কমনওয়েলথ গেমসের আর কয়েকদিন মাত্র বাকি। তার আগেই বড় ধাক্কা খেল ভারত। দেশের সেরা স্প্রিন্টার এস ধনলক্ষ্মী ডোপ পরীক্ষায় ব্যর্থ হলেন। আসন্ন কমনওয়েলথ গেমসে নামতে পারবেন না তিনি। এছাড়াও ট্রিপল জাম্পে জাতীয় রেকর্ডধারী ঐশ্বর্য বাবুও নিষিদ্ধ পদার্থ সেবনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।
ধনলক্ষ্মী বার্মিংহাম কমনওয়েলথ গেমসের জন্য ভারতের ৩৬ সদস্যের দলে রয়েছেন। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট দ্বারা পরিচালিত একটি পরীক্ষায় তাদের নিষিদ্ধ স্টেরয়েড ব্যবহার করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। যা ভারতীয় শিবিরের কাছে বড় ধাক্কা।
হিমা দাস, দ্যুতি চন্দের মতো তারকাদের পরাজিত করেছিলেন তামিলনাড়ুর ধনলক্ষ্মী। এমন পরিস্থিতিতে তার বার্মিংহাম যাওয়া নিয়েও প্রশ্ন উঠছে। ২৪ বছর বয়সী এই তারকা খেলোয়াড় মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। যদিও তিনি বাকি খেলোয়াড়দের সঙ্গে চলে যাননি। এর পরে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সময় বলা হয়েছিল ভিসা সমস্যার কারণে ধনলক্ষ্মী যেতে পারেননি। পরে অবশ্য তাঁর ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার ব্যাপারটা জানাজানি হয়।
বিশ্ব অ্যাথলেটিক্সের অ্যাথলেট ইন্টিগ্রিটি ইউনিট দ্বারা পরিচালিত একটি পরীক্ষায় বলা হয় ধনলক্ষ্মীকে ডোপিং-এ অভিযুক্ত। এআইইউ দেশের বাইরে থেকে ধনলক্ষ্মীর প্রতিযোগিতার বাইরের নমুনা নিয়েছিল। তার নমুনায় অ্যানাবলিক স্টেরয়েড পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে, যা নিষিদ্ধ। তাঁকে সাময়িকভাবে নির্বাসিত করা হয়েছে। যে কারণে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেও তাঁর নাম বাদ দেওয়া হয়।
২৪ বছরের ঐশ্বর্যের নমুনা গত মাসে চেন্নাইয়ে জাতীয় আন্তঃপ্রাদেশিক অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সময় নিয়েছিল নাডা। তাঁরও পরীক্ষার ফল পজিটিভ এসেছে। চেন্নাইয়ে ট্রিপল জাম্পে জাতীয় রেকর্ড গড়েছিলেন ঐশ্বর্য।
গত বছর অনুষ্ঠিত ফেডারেশন কাপে ধনলক্ষ্মী ১০০ মিটারে দুতি চাঁদকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিলেন। শুধু তাই নয়, ২০০ মিটার ইভেন্টে প্রাক্তন স্প্রিন্টার পিটি ঊষার ২৩ বছর আগের রেকর্ডও ভেঙেছিলেন তিনি। যদিও এবার ঘোর বিপাকে ভারতীয় অ্যাথলিট।
আরও পড়ুন: ওয়ান ডে বোলারদের ব়্যাঙ্কিংয়ে গদিচ্যুত বুমরা, আরও নামলেন কোহলি
Before You Go
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?






















