এক্সপ্লোর

ওয়ার্ম আপ ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে ব্যাটিং তাণ্ডব বিজয়ের, প্রথম অর্ধশতরানের পর বাকি ৫০ করলেন ২৭ বলে! ১৩২ বলে অপরাজিত ১২৯

সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের আগে বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব চালিয়ে ফর্মে ফিরলেন মুরলী বিজয়। ইংল্যান্ড সফরের মাঝপথে বাদ পড়েছিলেন। জাতীয় দলে আবার ফিরেই রুদ্রমূর্তি ধরে আজ অস্ট্রেলিয়ার বোলারদের নির্দয় প্রহার করলেন বিজয়। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে ১১৮টি বল খেলে সেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত ১৩২ বলে তিনি তোলেন ১২৯ রান। ম্যাচের চতুর্থ তথা শেষদিন আগাগোড়া আত্মবিশ্বাসী বিজয় ৯১ বল নেন ৫০-এ পৌঁছতে। তারপরই মাত্র ২৭টা বলে করেন বাকি ৫০ রান। জেক কার্ডারের এক ওভারে তোলেন ২৬ রান। তাঁকে যোগ্য সঙ্গত দেন কে এল রাহুল। ৯৮ বল খেলে ৬২ রান করেন তিনি। সিডনি ক্রিকেট মাঠে বিজয়, রাহুল মিলে প্রথম উইকেটে ১০৯ রান করেন। দ্বিতীয় ইনিংসে ভারতের রান ২ উইকেটে ২১১ (৪৩.৪ ওভারে)। রাহুলের ব্যাটিংয়ে ছিল সুস্পষ্ট আত্মবিশ্বাসের ছাপ। আটটি চার, একটি ছক্কা মারেনে তিনি। তিন নম্বরে নেমে হনুমা বিহারী ১৫ রানে নট আউট থেকে যান। প্রথম ইনিংসে ভারতের রান ছিল ৩৫৮। জবাবে ১৫১.১ ওভারে অস্ট্রেলিয়া একাদশ তোলে ৫৪৪ রান। মহম্মদ সামি (৯৭ রানে তিন উইকেট) আজ বল করেননি। আর অশ্বিন ৪০ ওভারে ১২২ রানে ২ উইকেট ও ঈশান্ত শর্মা ২২ রানে ৭৩ রানে একটি উইকেট পান। ১৩ ওভার বল করেন বিরাট কোহলি, মুরলি বিজয় ও হনুমা বিহারী মিলে। বাকিরা উইকেট না পেলেও ২৭ রানে একটি উইকেট ঝুলিতে পোরেন বিরাট। ম্যাচের পর বিজয় বলেন, ইংল্যান্ডে টেস্ট সিরিজের মাঝপথে বাদ পড়ে তিনি মোটেই হতাশায় ভোগেননি। অস্ট্রেলিয়ার বাউন্স ভরা উইকেটে সুযোগের সদ্ব্যবহারের অপেক্ষা করছেন। এদিনের ইনিংস সম্পর্কে তাঁর বক্তব্য, ভালই হল যে, বাউন্ডারি মেরে কিছুটা অনুশীলন হল। সুযোগ হাতের কাছে এসেছে, কাজে লাগিয়েছি। জানি সুযোগ আসবে। ইতিবাচক মানসিকতা নিয়ে খেলেছি। ফিটনেস, খেলার ওপর পরিশ্রম করছি। এই সিরিজে দলকে নিজের অবদান দিতে তৈরি। আশা করি সফল হব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget