এক্সপ্লোর

ভারতে সিরিজ হেরে টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন অ্যালিস্টার কুক

লন্ডন: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৪-০ ব্যবধানে হারের জেরে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেন অ্যালিস্টার কুক।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে সোমবার তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। এদিন এক বিবৃতিতে ৩২ বছরের কুক জানান, গত পাঁচ বছর ধরে দলকে টেস্টে নেতৃত্ব দিতে পেরে তিনি গর্বিত।

তিনি বলেন, নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা সত্যিই ভীষণ কঠিন ছিল। কিন্তু, আমার বিশ্বাস, বর্তমান পরিস্থিতিতে এটিই আমার ও দলের জন্য একেবারে সঠিক সিদ্ধান্ত।

ভারতের বিরুদ্ধে নভেম্বর-ডিসেম্বরে পাঁচটির মধ্যে চারটি টেস্টই হারের পর কুক জানিয়েছিলেন তাঁকে ভবিষ্যত নিয়ে চিন্তা করতে হবে। নেতৃত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন কুক। এখনও পর্যন্ত টেস্টে তাঁর ঝুলিতে ১১,০৫৭ রান রয়েছে, ইংল্যান্ডের হয়ে যা সর্বাধিক।

দেশের হয়ে ৫৯টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দেওয়া বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান ইংল্যান্ডের অন্যতম সফল অধিনায়ক। ২০১২ সালের অগস্টে ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্বভার নেন তিনি।

তারপর ২০১৩ ও ২০১৫ সালে অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডের বিজয়ধ্বজা ওড়াতে তাঁর অবদান ছিল মনে রাখার মত। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকা ও আগের ভারত সফরেও তাঁর নেতৃত্বাধীন ইংল্যান্ড দল টেস্ট সিরিজ জিতেছিল।

টেস্টের পাশাপাশি ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে ৬৯ একদিনের ম্যাচেও ইংল্যান্ডের অধিনায়কত্ব করেছেন কুক।

সেরা শিরোনাম

Ajit Banerjee: নির্বাচনের আগে আচমকা আইএফএ-র প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদার
নির্বাচনের আগে আচমকা আইএফএ-র প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদার
India vs Afghanistan Live: বিশ্বরেকর্ড অভিষেকের, তৃতীয় টি-২০ ম্যাচে ১২৭ রানে আফগানিস্তানকে হারাল ভারত, লাইভ আপডেট
বিশ্বরেকর্ড অভিষেকের, তৃতীয় টি-২০ ম্যাচে ১২৭ রানে আফগানিস্তানকে হারাল ভারত, লাইভ আপডেট
India vs Afghanistan: একাই এগারোর চেয়ে বেশি! অভিষেকের রেকর্ড, আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত
একাই এগারোর চেয়ে বেশি! অভিষেকের রেকর্ড, আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত
Abhishek Sharma: অভিষেক একাই একশো! গড়লেন বিশ্বরেকর্ড, রাজধানীর বুকে ছারখার আফগানিস্তানের বোলিং
অভিষেক একাই একশো! গড়লেন বিশ্বরেকর্ড, রাজধানীর বুকে ছারখার আফগানিস্তানের বোলিং

ভিডিও

Trinamool Congress |
Debjit Sarkar |
Samik Bhattacharya |
Madan Mitra |
Sujan Chakraborty |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget