এক্সপ্লোর

Argentina vs Paraguay: মেসি-মারিয়ার যুগলবন্দি থেকে গোল গোমেজ়ের, কোপার শেষ আটে আর্জেন্তিনা

কোপা আমেরিকায় এদিনেরটা নিয়ে মোট ২৩ বার আর্জেন্তিনার মুখোমুখি হয়েছে প্যারাগুয়ে। কোনওবারই হারাতে পারেনি আর্জেন্তিনাকে।

ব্রাসিলিয়া: তিনি নিজে গোল পেলেন না। তবে দেশের জার্সিতে নজির স্পর্শ করার দিন গোল করিয়ে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। কোপা আমেরিকার গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে দিল আর্জেন্তিনা। সেই সঙ্গে টুর্নামেন্টের শেষ আটে নিজেদের জায়গা পাকা করে ফেলল লিওনেল স্কালোনির দল।

মঙ্গলবার ভারতীয় সময় ভোরবেলার ম্যাচের ৯ মিনিটে আর্জেন্তিনাকে গোল  করে এগিয়ে দেন আলেহান্দ্রো গোমেজ়। প্যারাগুয়ে বক্সের ডানদিক থেকে আক্রমণে উঠছিলেন মেসি। তাঁর বাঁ পায়ের নিখুঁত পাস খুঁজে নেয় অ্যাঙ্খেল দি মারিয়াকে। তিনি প্যারাগুয়ে বক্সের বাঁদিক থেকে থ্রু পাস বাড়ান গোমেজ়কে লক্ষ্য করে। ডান পায়ের টোকায় ১-০ করেন গোমেজ়।

বাকি ম্যাচে বারবার চেষ্টা করেও আর্জেন্তিনার রক্ষণ ভেঙে ম্যাচে সমতা ফেরাতে পারেনি প্যারাগুয়ে। বরং বিরতির ঠিক আগে আর্জেন্তিনার একটি গোল ভার প্রযুক্তিতে অফসাইড হওয়ায় বাতিল হয়। তা নাহলে মেসিদের জয়ের ব্যবধান বাড়ত।

কোপা আমেরিকায় এদিনেরটা নিয়ে মোট ২৩ বার আর্জেন্তিনার মুখোমুখি হয়েছে প্যারাগুয়ে। কোনওবারই হারাতে পারেনি আর্জেন্তিনাকে।

কোপা আমেরিকায় দুরন্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। প্রথম ম্যাচে চিলির বিরুদ্ধে বাঁ পায়ের অনবদ্য শটে ফ্রি কিক থেকে গোল করেছিলেন। আর উরুগুয়ের বিরুদ্ধে টুর্নামেন্টে আর্জেন্তিনার দ্বিতীয় ম্যাচে গিদো রদরিগেজ়ের জন্য সাজিয়ে দিয়েছিলেন গোলের বল। যে ক্রস থেকে গোল করে আর্জেন্তিনার জয় নিশ্চিত করে দেন গিদো। মঙ্গলবারও আর্জেন্তিনার গোলের বল তৈরি করলেন মেসিই।

প্যারাগুয়ে ম্যাচে অনন্য নজির গড়লেন মেসি। এমন একটি কীর্তি স্পর্শ করতে চলেছেন মেসি, যা কিংবদন্তি দিয়েগো মারাদোনারও নেই। প্যারাগুয়ের বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচ দেশের জার্সিতে মেসির ১৪৭তম ম্যাচ। আর্জেন্তিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির এতদিন পর্যন্ত ছিল হাভিয়ার মাসচেরানোর। তিনিও দেশের হয়ে ১৪৭টি ম্যাচ খেলেছিলেন। মঙ্গলবার সেই কীর্তি স্পর্শ করলেন মেসি। সব কিছু ঠিকঠাক চললে চলতি কোপা আমেরিকাতেই আর্জেন্তিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়বেন মেসি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi In Kolkata: অসুস্থ বললেও জমা দেননি মেডিক্যাল সার্টিফিকেট, সোমবার থানায় হাজিরা দিতে বলা হল অরূপ বিশ্বাসকে
অসুস্থ বললেও জমা দেননি মেডিক্যাল সার্টিফিকেট, সোমবার থানায় হাজিরা দিতে বলা হল অরূপ বিশ্বাসকে
IND vs AFG: একটি টেস্ট ম্যাচ খেলে কত টাকা পান শুভমন গিল-কে এল রাহুলরা? চমকে ওঠার মতো অঙ্ক
একটি টেস্ট ম্যাচ খেলে কত টাকা পান শুভমন গিল-কে এল রাহুলরা? চমকে ওঠার মতো অঙ্ক
FIFA World Cup 2026: বিশ্বকাপের আগে বেনজির ঘটনা, ইরাকের ফুটবলারকে বিমানবন্দরে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ!
বিশ্বকাপের আগে বেনজির ঘটনা, ইরাকের ফুটবলারকে বিমানবন্দরে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ!
Suryakumar on Shreyas: বিশ্বজয়ের পরেই অধিনায়ক পদ থেকে ছাঁটাই, টিম ইন্ডিয়ার নতুন নেতা শ্রেয়স প্রসঙ্গে কী বললেন সূর্য?
বিশ্বজয়ের পরেই অধিনায়ক পদ থেকে ছাঁটাই, টিম ইন্ডিয়ার নতুন নেতা শ্রেয়স প্রসঙ্গে কী বললেন সূর্য?

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget